সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত

আর্মড এসআই মোশারফের মৃত্যুতে আইজিপি ও ডিআইজি রাজশাহীর রেঞ্জ মহোদয়ের শোক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ৩২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান করোনাযুদ্ধে দেশের জন্য শহিদ হলেন দেশপ্রেমিক সম্মুখযোদ্ধা রাজশাহী আরআরএফ-এ কর্মরত আর্মড এসআই মোঃ মোশারফ হোসেন (৫৬), (বিপি-৬৪৮৩০৯০০২৬)। তিনি গত ২২ মে, ২০২০ তারিখ রাত ১০:৪৫টায় রাজশাহীর মিশন হাসপাতালে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার এই অকাল প্রয়াণে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল এবং রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার)।

উল্লেখ্য, তিনি বিগত তিনমাস যাবৎ জরুরি ডিউটিতে নওগাঁ জেলা পুলিশে মোতায়েন ছিলেন। গত ১৮ মে, ২০২০ তারিখে হঠাৎ সর্দি-জ্বরে আক্রান্ত হলে নওগাঁতে তার কোভিড-১৯ এর নমুনা সংগৃহীত হওয়ার পর তিনি ছুটি নিয়ে রাজশাহীতে তার ভাড়া বাসায় ফিরে এসে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন ছিলেন। গত ২১ মে, ২০২০ তারিখ তার ‘কোভিড-১৯ পজিটিভ’ রিপোর্ট আসে। গত ২২ মে, ২০২০ তারিখ শুক্রবার সকালে তিনি পুলিশ লাইনস্ হাসপাতালে যান। সেখান থেকে তাকে চিকিৎসার জন্য আইসোলেশন ইউনিট মিশনারি খ্রিস্টান হাসপাতালে পাঠানো হয়। বিকাল ০৫:৩০টায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে ভর্তি করে মিশন হাসপাতালে রাখা হয় এবং উক্ত হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, রাজশাহী রেঞ্জের কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম শহিদ পুলিশ সদস্য তিনি। তার স্থায়ী নিবাস পাবনা জেলার সুজানগর থানার হাটখালির নুরুদ্দিনপুর গ্রামে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আর্মড এসআই মোশারফের মৃত্যুতে আইজিপি ও ডিআইজি রাজশাহীর রেঞ্জ মহোদয়ের শোক।

আপডেট সময় : ০৬:০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০