সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

প্রলয়ংকরী ঘুর্ণিঝড় আম্ফানের তান্ডবে বানারীপাড়া ও উজিরপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি মৎস্য চাষিদের মাথায় হাত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া ও উজিরপুরে
প্রলয়ংকরী ঘুর্ণিঝড় আম্ফানের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে এ
দু’উপজেলার ফসলি জমি,চাষ করা মাছের ঘের ও পুকুর,ইটভাটা,কাঁচা
ঘরবাড়ি,পোল্ট্রি মুরগির খামার,গাছপালা ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে।
বিশেষ করে বানারীপাড়া ও উজিরপুরের শতাধিক মাছের ঘের ও পুকুরে চাষ করা
বিভিন্ন জাতের লাখ লাখ টাকার মাছ নদী,খাল,বিল ও জমির পানিতে বের হয়ে
গেছে।ফলে মৎস্য চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। বের হয়ে যাওয়া মাছ শখের বসে
শিকারের জন্য শত শত মানুষকে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। এদিকে ঝড় ও
জলোচ্ছ্বাসের কারনে দুই উপজেলার পৌর শহর সহ ১৭ ইউনিয়নে জলাবদ্ধতার সৃষ্টি
হয়ে মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। অপরদিকে বিভিন্ন স্থানে গাছপালা পড়ে তার
ছিড়ে যাওয়া ও খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে
অন্ধকারে রয়েছে ওইসব এলাকার মানুষ। এসব কারনে এলাকাবাসীকে অন্তহীণ
দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা
শেখ আব্দুল্লাহ সাদীদ জানান সরকারীভাবে বানারীপাড়া উপজেলায় ঝড়ে
ক্ষতিগ্রস্থদের জন্য প্রাথমিকভাবে ২০ মে.টন চাল ও নগদ ৪০ হাজার টাকা
বরাদ্দ দেওয়া হয়েছে। যা থেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া পরিবারগুলোর
মাঝে ২০ মে রাতে ও ২১ মে সকালে দু’বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে।এছাড়া
ক্ষতিগ্রস্থদের মাঝে বিনামূল্যে ঢেউটিন,নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ
করা হবে। এ প্রসঙ্গে উজিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)
অয়ন সাহা জানান ঝড়ে ক্ষতিগ্রস্থদের জন্য এ উপজেলায় ২০ মে.টন চাল ও নগদ ৪০
হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে শিশু ও গো খাদ্যের জন্যও নগদ
বরাদ্দ রয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জন্য পরবর্তীতে আরও
বরাদ্দ দেওয়া হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রলয়ংকরী ঘুর্ণিঝড় আম্ফানের তান্ডবে বানারীপাড়া ও উজিরপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি মৎস্য চাষিদের মাথায় হাত!

আপডেট সময় : ০৩:০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০