সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

চুয়াডাঙ্গা জীবননগর পরিবহনের পাশাপাশি অবৈধ যানচলাচল বন্ধ ঘোষণা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ ১৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মোক্তারুজ্জামান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা::-

চুয়াডাঙ্গা জীবননগরে করোনা পরিস্থিতি মোকাবেলায় সবধরনের গণ পরিবহনের পাশাপাশি অবৈধ যানচলাচল পুলিশের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এ ঘোষণার পরপরই শহরে সব ধরনের অবৈধ যানচলাচল কমতে দেখা যায়। তবে এ ঘোষণায় বিপাকে পড়েছে খেটে খাওয়া অসহায় নিম্ন আয়ের মানুষেরা।

টানা দু’মাসের করোনা পরিস্থিতিতে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার কাজ করছে। এ পরিস্থিতিতে বিপাকে পড়ে সমাজের খেটে খাওয়া অসহায় মানুষ গুলো। কাজের অভাবে কর্মহীন হয়ে পড়ে নিম্ন আয়ের মানুষেরা তারপরও জীবন জীবিকার তাগিদে সরকারি নির্দেশনা থাকলেও প্রশাসনের নমনীয় ভুমিকায় তারা মাঝে মধ্যে কাজের সন্ধানে বাহিরে বের হলেও এবার পুলিশের কঠোর ভুমিকার কারনে সে সুযোগও বন্ধ হয়ে গেলো।

সর্বশেষ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবননগর থানার অফিসার ইনচার্য সাইফুল ইসলাম ও অফিসার ইনচার্য (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ মাইকিং এর মাধ্যমে নসিমন, করিমন, পাখি ভ্যান, ইজিবাইক, সিএনজি, আলমসাধুসহ সকল প্রকার অবৈধ যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেন। এ আদেশ অমান্য কারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও অবৈধ যানবাহন জব্দের ঘোষণা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গা জীবননগর পরিবহনের পাশাপাশি অবৈধ যানচলাচল বন্ধ ঘোষণা।

আপডেট সময় : ০৪:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০