সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ফরিদপুরের ভাংগায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে মৃত্যু – ০১। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, ভাংগা উপজেলা প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গরুর খামারের ময়লা পানির ড্রেন পরিষ্কার করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে ১ জন নিহত ও উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষীপুর ও ফাজিলপুর গ্রামবাসীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সহিদ মাতুব্বর (৪৫)।
এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে পুর্ব থেকেই লক্ষীপুরের শাহজাহান মুন্সীর সাথে ফাজিলপুর গ্রামের জাহাঙ্গীর মাতুব্বর ও হবি মাতুব্বরের দীর্ঘদিন বিরোধ চলছিলো। মঙ্গলবার সকালে লক্ষীপুর গ্রামের মিলন সর্দারের গরুর খামারের ময়লা পানি ড্রেনে যাওয়াকে কেন্দ্র করে লোকমানের স্ত্রী ও রহিমের স্ত্রীর সাথে কথাকাটাকাটির এক পর্যয়ে ঝগড়া হয়। পারিবারিক এ ঝগড়া পরবর্তীতে এলাকার দুটি দলে বিভক্ত হয়ে শাহজাহান মুন্সীর লোকজনের সাথে জাহাঙ্গীর ও হবি মাতুব্বরের লোকজন এগিয়ে এলে উভয় পক্ষ এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম ও ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ওসি মো. শফিকুর রহমান জানান, লক্ষীপুরের শাহজাহান মুন্সীর সাথে পাশ্ববর্তী ফাজিলপুরের জাহাঙ্গীর ও হবি মাতুব্বরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে একজন নিহত হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষে সংশ্লিষ্ট গ্রাম দু’টির বাড়ি বাড়ি তল্লাশি করে অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের আটক অভিযান চলছে। এ ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফরিদপুরের ভাংগায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে মৃত্যু – ০১। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০