সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বানারীপাড়ায় কাওসার মার্ডারের ঘটনায় ১৩ জনকে আসামী করে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০ ২৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামে কাওসার নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় ১৩জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২০ এপ্রিল সোমবার রাতে নিহত কাওসারের মা রওশনআরা বেগম বাদী হয়ে স্থানীয় এক ছাত্রলীগ নেতা ও এক গ্রাম ডাক্তার সহ ৭জনকে সুনির্দিষ্ট ও ৫/৬জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় এ হত্যা মামলা দায়ের করেন।রোববার ভোর রাত ৪টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় কাওসার মারা যায়। গত ১১এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে করপাড়া গ্রামের ওই আসামীরা পার্শ্ববর্তী নলশ্রী গ্রামে গিয়ে মৃত আ.রব কবিরাজের ছেলে কাওসারকে ধরে এনে বেদম মারধর করে। ঘটনার পর থেকে আসামীরা তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখায় সে চিকিৎসা করাতে ব্যর্থ হয়। রোববার ১৯ এপ্রিল তার অবস্থার অবনতি ঘটলে স্বজনরা উদ্ধার করে তাকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধিন অবস্থায় ভোর রাত ৪টায় তার মৃত্যু হয়। সোমবার ২০ এপ্রিল কাওসারের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত কাওসারের ওপর হামলাকারীরা তাকে ছাড়াও ১০ ও ১১এপ্রিল ৭যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতন করে আহত করে বেঁধে রাখে। স্থানীয় চৌকিদার আ.খালেক তাদের উদ্ধার করেন। কাওসার ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিশেষভাবে উল্লেখ্য জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কাওসারের বড় ভাই মিজানুর রহমানকে ২০০৭ সালে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করেছিল। কাওসার মার্ডারে সেই হত্যা মামলায় জামিনে থাকা আসামীদের ইন্ধন থাকার অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানান আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় কাওসার মার্ডারের ঘটনায় ১৩ জনকে আসামী করে মামলা

আপডেট সময় : ০৭:০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০