সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

বাড়িওয়ালাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০ ২৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:::করোনাভাইরাস পরিস্থিতিতে বাড়িওয়ালাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার)।

দেশের চলমান পরিস্থিতিতে ভাড়াটিয়াকে অনৈতিকভাবে বাড়ি থেকে নেমে যেতে বাধ্য করা বা কোন প্রকার হয়রানির অভিযোগ পেলে বাড়িওয়ালাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৯ এপ্রিল) রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলে এ সংক্রান্ত এক নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

জানাযায়, করোনাভাইরাস প্রতিরোধে দেশের অন্যান্য অঞ্চলের নয় বরিশাল মহানগরীতেও চলছে লকডাউন কার্যক্রম। এ কারণে নিম্নআয়ের মানুষগুলো গৃহবন্দি অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন। এদের মধ্যে অনেকেই আবার বসবাস করেন ভাড়া বাড়িতে।

যারা মাস শেষে বেতন বা অর্জন দিয়ে পরিশোধ করেন বাড়ির ভাড়া এবং করে থাকেন বাজার-সদাই। এমন পরিস্থিতি মোকাবিলায় সরকারিভাবে ওইসব পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

কিন্তু দেশের এ চরম পরিস্থিতির মধ্যেও বাড়িওয়ালাদের চাপের মধ্যে আছেন অনেক ভাড়াটিয়া। অনৈতিক ভাবে বাধ্য করা হচ্ছে ভাড়া পরিশোধের জন্য। কোন কোন ক্ষেত্রে বলা হচ্ছে বাড়ি ছেড়ে দেয়ার জন্য।

এমনই কিছু অভিযোগ এসেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাছে। অভিযোগগুলোতে গুরুত্ব দিয়ে তদন্ত করে এর সত্যতা পেয়েছেন তারা। এর পরপরই বাড়িওয়ালাদের জন্য দেয়া হয়েছে ওই হুশিয়ারি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক দেওয়া নির্দেশনা উল্লেখ করা হয়েছে, ‘করোনাকালে কোন বাড়িওয়ালার বিরুদ্ধে অনৈতিক ভাবে ভাড়াটিয়াকে নেমে যেতে বাধ্য করা বা কোন প্রকার হয়রানির অভিযোগ পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বিএমপি।’
তবে এই নির্দেশনা শুধুমাত্র বাড়িওয়ালাদের জন্য নয়। হুঁশিয়ার করা হয়েছে বাড়ির ভাড়াটিয়াদেরও। তাদেরকেও বাড়িওয়ালাদের সাথে যৌক্তিক আচরণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

এমনকি এ সংক্রান্ত কোন প্রকার অভিযোগ পেলে গোপনে বা প্রকাশ্যে নিকটস্থ থানায় অথবা বরিশাল মেট্রোপলিটন পুলিশের হটলাইন ০১৭৬৯ ৬৯০ ১২৬ নম্বরে অবগত করার জন্য অনুরোধ জানিয়েছেন বিএমপি কমিশনার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাড়িওয়ালাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার

আপডেট সময় : ০৩:০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০