সংবাদ শিরোনাম ::
গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৬ জন,মৃত্যু ৯ জান। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০ ১৪৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস (কভিড-১৯) নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৬ জন, ফলে বাংলাদেশে করোনা শনাক্ত দুই হাজার ছাড়াল। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জনে।
আজ শনিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বুলেটিনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮৪ জনের।

























