মিডিয়াকর্মীদের বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০২:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ১৭৩ বার পড়া হয়েছে

মিডিয়াকর্মীদের বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
আজ সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশন থেকে একযোগে সম্প্রচার করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই ভাষণ।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা বিভ্রান্ত হবেন না। মিডিয়াকর্মীদের প্রতি অনুরোধ দায়িত্বশীলতার সঙ্গে সঠিক তথ্য তুলে ধরে এই মহামারি মোকাবিলা করতে আমাদের সহায়তা করুন।’
‘আপনারা ভয় পাবেন না। ভয় মানুষের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে। কেউ আতঙ্ক ছড়াবেন না। আমাদের সকলকে সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে’, বলেন সরকার প্রধান।
শেখ হাসিনা আরও বলেন, ‘সরকার সব সময় আপনার পাশে আছে। কিছু কিছু স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ সংকটকালে এটা কোনোভাবেই কাম্য নয়’ বলেন শেখ হাসিনা।’

























