আইপিডিসি অগ্রিম প্রদান করলেন শ্রমিকদের বেতন এবং আমানতকারীদের লাভের টাকা
- আপডেট সময় : ০৮:১৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০ ১৩২ বার পড়া হয়েছে

মো: আমিনুল ইসলাম ::-
সারা বিশ্বব্যাপী মহামারী নভেল করোনাভাইরাস -১৯ এর প্রাদুর্ভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার জনগণকে সম্পূর্ণ নিরাপদে রাখতে গত মাসের ২৬ ই মার্চ হতে ৪ ঠা এপ্রিল পযর্ন্ত সারা দেশব্যাপী লকডাউন করেছেন। কিন্তু পরিস্থিতির উন্নতি এখনও সমপূর্ণ শেষ না হওয়ার কারণে সময় আরও কিছুটা বর্ধিত করে ৯ এপ্রিল পযর্ন্ত করেন।
করোনাভাইরাসে লোকজনকে ঘরের ভিতরে থাকার সরকারি নির্দেশ থাকায় বাংলাদেশের বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান “আইপিডিসি ফাইন্যান্স হাউজ ” তার কর্ম-চারী এবং ডিপোজিটরদের মাসিক বেতন এবং মাসিক লাভের টাকা অগ্রিম প্রদান করেছেন। দেশের দূর্যোগময় পরিস্থিতিতে এই প্রতিষ্ঠানের এমন উদ্যোগকে তার নিজ প্রতিষ্ঠানের কর্ম-চারী এবং গ্রাহকগণ সাধুবাদ জানিয়েছেন।
করোনাভাইরাস হতে মুক্ত থাকার জন্য প্রধানমন্ত্রী জনগণকে ঘরের ভিতর থাকার আহবান জানিয়ে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট, সাহসী সাংবাদিকদের মাঠে থাকার নির্দেশ দেন।
দেশের ভয়াবহবস্থায় যাতে সকল বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান গুলো তাদের কর্ম-কর্তা, কর্ম-চারী, তাদের অধীনস্থ কমিশন প্রদানকারী প্রতিষ্ঠান সমূহকে অতিদ্রুত বেতন এবং কমিশনের টাকা প্রদান করবেন বলে দেশবাসী মনে করেন।

























