সংবাদ শিরোনাম ::
বুধবার থেকে খুলনায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০ ১৮১ বার পড়া হয়েছে

মোঃ আবুল বাশার, মোঃ আমিনুল ইসলাম, মোঃ মিনারুল ইসলাম::-
করোনা ভাইরাস প্রতিরোধে খুলনা থেকে ঢাকাসহ সারা দেশে সব দূরপাল্লার রুটে বাস চলাচল বুধবার ২৫ মার্চ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। খুলনা মোটরশ্রমিক ইউনিয়ন ও বাস মালিক শ্রমিক সমিতির যৌথ সিদ্ধান্তে এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে খুলনার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে। খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল ইসলাম বেবী আজকের ক্রাইম নিউজ কে বলেন করোনা ভাইরাসের কারণে খুলনা থেকে ঢাকা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রামসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে বলে জানান তিনি।

























