সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি ডিস্টিলারীতে হ্যান্ডস্যানিটাইজার উৎপাদন শুরু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০ ৫৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবুল বাশার/ মোঃ আমিনুল ইসলাম/ মোঃ মোক্তারুজ্জামান::-

বাংলাদেশসহ বিশ্বপ্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু করোনার প্রাদুরভাব। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চাহিদা বেড়েছে হ্যান্ড স্যানিটাইজারের। সরকারিভাবে এখন পর্যন্ত হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন শুরু না হলেও বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গবেষনাগারে অল্প পরিসরে তৈরী হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। যা চাহিদার তুলনায় অপ্রতুল। দেরিতে হলেও এই চাহিদা মেটাতে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন দেশের একমাত্র ডিস্টিলারি কেরু এন্ড কোং বাংলাদেশ লিমিটেড। অনুমোতি পেলে স্বল্পমূল্যে বাজার জাত করা সম্ভব হবে বলে প্রতিষ্ঠনটি মনে করছে। তাই তো রাত দিন ডিস্টিলারী বিভাগের ল্যাবরটরীতে ব্যাস্ত সময় পারকছেন সংশ্লিষ্টরা। জানাগেছে জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠন দর্শনা কেরুজ চিনিকল। যা বাংলাদেশ কেরু এ্যান্ড কোম্পানী নামে পরিচালিত। বাংলাদেশ চিনিও খাদ্যশিল্প করপরেশনের আওতায় এটি পরিচালিত হয়ে থাকে। এখানে প্রধানত চিনি ও গুণগত মানসম্পন্ন ইস্প্রিটি তৈরী হয়ে থাকে। বর্তমানে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে করোনাভাইরাসের প্রাদুরভাব। যা থেকে বাঁচতে সচেতন হওয়া এবং পরিষকার পরিচ্ছন্ন থাকা। বিশেষ করে হ্যান্ড স্যানিটাইজারের মাধ্য উত্তমরুপে হাত ধোওয়া। ফলে বাজারে এর চাহিদাও প্রচুর। তাই মানব সেবা ও সামাজিক দায়বদ্ধতা থেকে কেরুজ চিনিকল কর্তৃপক্ষ দুরত্ব সময়ের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন এবং সুলভ মূল্যে বাজারজাত শুরু করার উদ্যোগ গ্রহণ করেছে। যেখানে ১শ মিলি একটি বোতলের সর্বোচ্চ বিক্রয় মূল্য ধরা হয়েছে ৬০ টাকা। যা বাজারের যেকোনো স্যানিটাইজারের চেয়ে অনেক কম মূল্য। চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনছারী বলেন দেশের এই পরিস্থিতিতে কর্তৃপক্ষের সাথে আলোচনা করেই হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বোতলজাতও শুরু করে দিয়েছি। ব্যবসায়িক দৃষ্টি ভঙ্গি থেকে এ উদ্যোগ নেয়া হয়নি। মানব সেবা ও সামাজিক দায়বদ্ধার বিষয়টি মাথায় রেখেই এটি করা হয়েছে। কারণ এখানে যে মানের স্প্রিট তৈরী করা হয় এত উন্নত মানের স্প্রিটি কোথাও তৈরী হয় না। সকল প্রস্তুতি শেষে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের অনুমতি পেলেই কেরুজ চিনিকলের হ্যান্ড স্যানিটাইজার বাজারজাত করণ শুরু হবে বলে আশা করছি। প্রাথমিক অবস্থায় কেরু এন্ড কোং এর অনুমোদিত তিনটি বিক্রয়কেন্দ্র ও ১৩ টি ডিপোর মাধ্যমে বিক্রি করা হবে এবং পর্যায়ক্রমে ফার্মেসিতে বিক্রির ব্যবস্থা করা হবে। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান সনৎ কুমার সাহা বলেন কেরু এন্ড কোং উৎপাদিত স্যানিটাইজারের গুণগতমান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউট বিএসটিআই এর একটি ছাড়পত্র প্রয়োজন আর সেটি পেলেই এই স্যানিটাইজার বাজারজাত শুরু হবে। কেরু এন্ড কোং এর এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুল হালিম জানান দ্রুততম সময়ের মধ্যে এটি দেশের সর্বত্র বাজারজাত করার জন্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ গ্রহণ করা হবে। কেরু এন্ড কোং এর ইথানল উৎপাদনের সক্ষমতা রয়েছে। সাধারণত ইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করে স্যানিটাইজার তৈরি করা হয় তবে ইথানলও সমানভাবে কার্যকর। দেশের এ পরিস্থিতিতে চিনিকল কর্তৃপক্ষের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি ডিস্টিলারীতে হ্যান্ডস্যানিটাইজার উৎপাদন শুরু।

আপডেট সময় : ০৪:৩২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০