চেয়ারম্যান প্রার্থী রিয়াজ হোসেনের ‘আধুনিক মাধবপাশা ইউনিয়ন গড়ার প্রত্যয়
চেয়ারম্যান প্রার্থী রিয়াজ হোসেনের ‘আধুনিক মাধবপাশা ইউনিয়ন গড়ার প্রত্যয়
- আপডেট সময় : ০৩:৩১:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

: বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ নম্বর মাধবপাশা ইউনিয়নের চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার আড্ডা—সবখানেই এখন একটাই আলোচনা, কে হচ্ছেন আগামী দিনের চেয়ারম্যান। কে হচ্ছেন আধুনিক মাধবপাশার কান্ডারী।
সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা হিসাব-নিকাশের মধ্যেই তরুণ ও উদীয়মান সমাজসেবক মো. রিয়াজ হোসেনকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় তার পক্ষে সমর্থকদের সরব উপস্থিতি ও প্রচার-প্রচারণা চোখে পড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে, রিয়াজ হোসেনের ব্যপক গ্রহন যোগ্যতার নেপথ্যে রয়েছে বিগত ১৭ বছরে রাজপথে আন্দোলন-সংগ্রাম, হামলা-মামলা জেল জুলুমের শিকার। তিনি বিগত আওয়ামী সরকারের প্রায় ১৪ টি মিথ্যা ও সাজানো মামলায় অসংখ্যবার কারাবরণ করেছেন। কর্মী বান্ধব এই নেতা ভালোবাসার চাদরে সবটুকু উজাড় করে আগলে রেখেছেন মাধবপাশা ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের। এ বিষয়টিও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচিত।
অত্যন্ত বিনয়ী আন্তরিক রিয়াজ হোসেন এলাকায় মানুষের পাশে থাকা একজন নিবেদিতপ্রাণ। ব্যক্তি হিসেবেও রয়েছে ক্লিন ইমেজের পরিচিতি। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আপদে বিপদে সুখে শান্তিতে তাকে কাছে পাওয়া যায় বলে স্থানীয়রা জানান।
রাজনীতির মাঠেও রিয়াজ হোসেনের রয়েছে পরিচিতি। সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক রিয়াজ হোসেন বর্তমানে বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডকে মাধবপাশা ইউনিয়নে তরুণদের একটি অংশের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে তার সমর্থকদের দাবি।
আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়া রিয়াজ হোসেন বলেন, চেয়ারম্যানের চেয়ার নয়, তিনি চান জনগণের সেবকের দায়িত্ব।
তার ঘোষিত অঙ্গীকারের মধ্যে রয়েছে, টেকসই উন্নয়ন, আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন গঠন, মাদকমুক্ত সমাজ, শিক্ষা ও স্বাস্থ্যকে অগ্রাধিকার, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠন।
রিয়াজ হোসেন -এঁর ভাষ্য, দল-মত নির্বিশেষে মাধবপাশা ইউনিয়নের মানুষের জন্য কাজ করতে চান তিনি। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করে একটি নিরাপদ পরিবেশ তৈরি এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াকে তিনি অগ্রাধিকার দিতে চান।
তফসিল ঘোষণার পর মাধবপাশা ইউনিয়নে নির্বাচনী আলোচনা যত বাড়ছে, ততই সামনে আসছে সম্ভাব্য প্রার্থীদের নাম। তবে শেষ পর্যন্ত কার পক্ষে জনসমর্থনের পাল্লা ভারী হবে, তা নির্ধারণ করবে ভোটারদের সিদ্ধান্ত।
এদিকে স্থানীয়দের কেউ কেউ বলছেন, “তরুণ নেতৃত্ব, পারিবারিক পরিচিতি ও সামাজিক কর্মকাণ্ডের কারণে রিয়াজ হোসেনকে নিয়ে আলোচনা বেশি।” আবার অন্য সম্ভাব্য প্রার্থীদের সমর্থকরাও নিজেদের অবস্থান শক্ত বলে দাবি করছেন।
ফলে মাধবপাশা ইউনিয়নের নির্বাচনী মাঠে এখন থেকেই তৈরি হয়েছে বাড়তি উত্তাপ। চায়ের আড্ডার আলোচনা শেষ পর্যন্ত ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হবে—সেটিই এখন দেখার বিষয়।
























