করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু
- আপডেট সময় : ১০:১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০ ১৩৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ আইইডিসিআর’র পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
বুধবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ফ্লোরা বলেন, যিনি মারা গেছেন তার বয়স ৭০ এর বেশি। তিনি ফুসফুস, কিডনি, হৃদপিন্ডের সমস্যা ভুগছিলেন। এছাড়া নতুন করে আরও ৪ জন করোনারোগী শনাক্ত করা হয়েছে।
এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৭৯৮৪ জনের মৃত্যু হয়েছে। ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাস শুধু চীনেই মারা গেছেন ৩২২৬ জন। এর পর সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২১৫৮ জনে দাঁড়িয়েছে।
ইতালিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৪৫ জন, নতুন করে আক্রান্ত হয়েছেন সাড়ে ৩৫০০ জনেরও বেশি। এরপরেই রয়েছে ইসলামিক দেশ ইরান। দেশটিতে একদিনে মারা গেছেন ১৩৫ জনসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৮ জন।
ইতালির পর স্পেন, জার্মানি, ফ্রান্সের অবস্থাও খুব করুণ। স্পেনে গত ২৪ ঘণ্টায় ১৯১ জনের মৃত্যুসহ মোট মৃত্যু ৫৩৩ জনের।
এছাড়া জার্মানিতে ২৬ জন, ফ্রান্সে ১৭৫ জন, যুক্তরাষ্ট্রে ১০৩ জন, দক্ষিণ কোরিয়ায় মৃত্যু ৮১ জনের মৃত্যু হয়েছে।























