সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম।

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাবুগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম।

দলীয় মনোনয়ন প্রত্যাশী এই নেতা ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও জনসম্পৃক্ততা বাড়ানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন রফিকুল ইসলাম ছাত্রজীবনে ছাত্রশিবিরের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হওয়ার পর উপজেলা পর্যায়ে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বর্তমানে বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এর আগে ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রফিকুল ইসলাম। ওই নির্বাচন সম্পর্কে তাঁর দাবি, নির্বাচনটি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক পরিবেশে অনুষ্ঠিত হয়নি। তাঁর ভাষ্য, জনগণের ব্যাপক সমর্থন থাকা সত্ত্বেও তৎকালীন নির্বাচনী পরিবেশ ও বিভিন্ন অনিয়মের কারণে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব হয়নি।
নির্বাচনের পরও তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে জনসংযোগ অব্যাহত রেখেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছেন বলেও জানা যায়।

মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, চাঁদপাশা ইউনিয়নের মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ ভোট দেওয়ার সুযোগ পান, তাহলে তাদের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নেব। নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। মানুষের পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণে কাজ করে যেতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম।

বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম।

আপডেট সময় : ০৪:৪৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬