ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থী জুবায়ের মৃত্যু ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নে গ্রাম পুলিশদের বিরুদ্ধে দায়িত্ব পালনে চরম অবহেলার অভিযোগ ঝালকাঠিতে গড়ে উঠছে আধুনিক ‘সাংস্কৃতিক ভিলেজ’: ড. জিয়াউদ্দিন হায়দার বাবুগঞ্জে ১৪৫ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, উপকৃত হবে ২০ হাজারের বেশি শিশু দর্শনায় মাঠে চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু পটুয়াখালীতে ব্যাক্তিগত উদ্যোগে সদর রাস্তা মেরামত করছেন সমাজসেবক রিমন শিকদার ​ঝালকাঠিতে ১ কেজি গাঁজাসহ আটক ২ দর্শনা প্রেসক্লাবে নবাগত ওসি নজরুল ইসলামের সঙ্গে মতবিনিময় সভা কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্টিত, দর্শনায় ‘জয় বাংলা’ লেখা লালটেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু উদ্ধার

চুয়াডাঙ্গায় ১ লাখ টাকা বিল বকেয়া থাকায় ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদ কার্যালয় কয়েক বছর বিদ্যুৎ বিল না দেয়ায় কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। ফলে ৫ দিন ধরে কার্যালয়টি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
২০২৫ সালের জুলাই মাসে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের এক সভায় এক বছরের বিদ্যুৎবিল পরিশোধের জন্য রেজুলেশন করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। তবে অভিযোগ রয়েছে, ওই বিল নির্ধারিত সময়ে পল্লী বিদ্যুৎ অফিসে জমা না দেওয়ায় বকেয়া বৃদ্ধি পায়।পরবর্তীতে গত ১৮ জুন বকেয়া বিদ্যুৎবিলের কারণে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বেলগাছি ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর থেকে পরিষদ কার্যালয় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ না থাকায় কম্পিউটারভিত্তিক বিভিন্ন সেবা প্রদান বন্ধ হয়ে গেছে। প্রয়োজনীয় সেবা নিতে এসে ফিরে যেতে হচ্ছে অনেক মানুষকে। বৈদ্যুতিক পাখা বা বাতি বন্ধ থাকায় পরিষদের কোনো কাজই করতে পারছেন না কর্মরতরা।
স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদে প্রতিদিন বিভিন্ন কাজে মানুষের যাতায়াত থাকে। কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অধিকাংশ কাজ করা সম্ভব হচ্ছে না। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছ।
এ বিষয়ে বেলগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিয়েরাজ হোসেন বলেন, ‘বকেয়া বিদ্যুৎবিল পরিশোধ করে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা চলছে। আশা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে বিল পরিশোধ করে বিদ্যুৎ সংযোগ চালুর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় ১ লাখ টাকা বিল বকেয়া থাকায় ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৪:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬