সংবাদ শিরোনাম ::
আদালত চত্বরে ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু বাবুগঞ্জে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজ শিক্ষক আটক, সাময়িক বরখাস্ত প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি আমার কী অপরাধ?”—পদ স্থগিতাদেশে ঝালকাঠি শহরজুড়ে নেতাকর্মীদের ক্ষোভ ও অসন্তোষ ঝালকাঠির রাজাপুর ও নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩ সাংবাদিকদের সঙ্গে যেকোনো ধরনের অন্যায় -অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান সাংবাদিককে চোখ উপড়ে হত্যার হুমকির অভিযোগ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে.. মসজিদের কাজেও পার্সেন্টেজ দিতেহয় অফিস সহকারীকে ঘোড়াঘাটে ফুটবল খেলার মাঠ রক্ষার দাবীতে মানববন্ধন মাহতাব উদ্দিন আল মাহমুদ ঘোড়াঘাট একাধিক মাদক মামলার আসামি সুজনের মুক্তির দাবিতে হট্টগোল করে পুলিশের কাজে বাধা,গ্রেপ্তার ৩৪

ঘোড়াঘাটে ফুটবল খেলার মাঠ রক্ষার দাবীতে মানববন্ধন মাহতাব উদ্দিন আল মাহমুদ ঘোড়াঘাট

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার পূর্বপাড়া এলাকায় ফুটবল খেলার মাঠ দখলমুক্ত ও রক্ষার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় এলাকাবাসী আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পূর্বপাড়ার ঐতিহ্যবাহী খেলার মাঠটি দীর্ঘদিন ধরে শাহাদুল নামের এক ব্যক্তি দখল করে রেখেছেন। এতে স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ ব্যাহত হচ্ছে। মাঠটি দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে এনে খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবী জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, স্থানীয় বাসিন্দা রেজওয়ান মিয়া, মদুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হেলিকপ্টারযোগে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর সভার পূর্বপাড়া মাঠে অবতরণ করেন। এই মাঠের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি জড়িয়ে রয়েছে। সে সময় তৃণমূল মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং গ্রামীণ অর্থনীতিকে স্বনির্ভর করার লক্ষ্যে তিনি স্থানীয় জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন, সেচ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচিতে কৃষক ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হয়।

তিনি বলেন, তৎকালীন সময়ে গ্রামীণ জনপদের উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাশ্রম ভিত্তিক এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৃণমূলমুখী উন্নয়ন ভাবনা আজও মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে।

অন্যান্য বক্তারা বলেন, একটি এলাকার শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠের গুরুত্ব অপরিসীম। পূর্বপাড়ার মাঠটি দীর্ঘদিন ধরে স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার অন্যতম স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

মাঠটি দখল হয়ে গেলে নতুন প্রজন্ম খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হবে। কোনো ব্যক্তি বা মহলের স্বার্থে এলাকার খেলার মাঠ নষ্ট হতে দেওয়া যাবে না।

আরেক স্থানীয় বাসিন্দা মদু বলেন, “দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই মাঠে খেলাধুলা করে আসছেন। মাঠটি দখল হয়ে গেলে এলাকার তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই মাঠটি দখলমুক্ত করে সবা।র জন্য উন্মুক্ত রাখার দাবী জানাচ্ছি।”

মানববন্ধন থেকে স্থানীয় প্রশাসনের প্রতি মাঠটির বিষয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মাঠটি শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার উপযোগী করার জন্য সংরক্ষণের আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে ফুটবল খেলার মাঠ রক্ষার দাবীতে মানববন্ধন মাহতাব উদ্দিন আল মাহমুদ ঘোড়াঘাট

ঘোড়াঘাটে ফুটবল খেলার মাঠ রক্ষার দাবীতে মানববন্ধন মাহতাব উদ্দিন আল মাহমুদ ঘোড়াঘাট

আপডেট সময় : ০৬:৩৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬