সংবাদ শিরোনাম ::
রাজাপুরে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার বাবুগঞ্জে ব্যতিক্রমী ভ্যান র‌্যালি করে গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী শিহাব ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ও স্বাভাবিক মৃত্যু যাওয়া ৫ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান দর্শনা’র চন্ডিপুরে পুলিশকে হামলা করে হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়া আটক ৪ দর্শনায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত জাঁকজমক আয়োজনে বরিশালে ৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, শিক্ষক আটক অভিযোগের পর শিবিরের ‘সাথী’ পদ হারালেন রাকসু জিএস আম্মার বাগেরহাটে ২ হাজার ৪২ গ্যাস সিলিন্ডার জব্দ লাইসেন্সের ৫০ গুণের বেশি সিলিন্ডার মজুদের অভিযোগ | মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারও উদ্ধার | প্রতিষ্ঠানের মালিকের দুই মাসের কারাদণ্ড দর্শনায় গাছের সাথে ধাক্কা মেরে মটরসাইকেল চালকের মৃত্যু

জাঁকজমক আয়োজনে বরিশালে ৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জামাল কড়াল
  • আপডেট সময় : ১২:৩০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বরিশালে শুরু হয়েছে ‘৫৩তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, বরিশাল অঞ্চল’-এর গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতা-২০২৬।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টায় বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মুহাম্মদ রাশেদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো. জাকির হোসেন এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। তারা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে নিজেদের প্রতিভা তুলে ধরার আহ্বান জানান।

উদ্বোধনী পর্ব শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের খেলাধুলা শুরু হয়। বরিশাল অঞ্চলের বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাঁকজমক আয়োজনে বরিশালে ৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জাঁকজমক আয়োজনে বরিশালে ৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট সময় : ১২:৩০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬