সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

সন্ত্রাসী প্রকাশ্যে ভোটকেন্দ্র দখলের হুমকি দিচ্ছে; সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা ব্যারিস্টার ফুয়াদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
গেল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোটার ও প্রার্থীরা সবাই চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে রয়েছেন। নির্বাচনকে সামনে রেখে এলাকায় পাতি নেতা ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তৎপরতা আশঙ্কাজনক হারে বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, এসব সন্ত্রাসী প্রকাশ্যে ভোটকেন্দ্র দখলের হুমকি দিচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যদি কঠোরভাবে এসব অপতৎপরতা দমন করতে ব্যর্থ হয়, তাহলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবলে ভাটার লক্ষণ দেখা যাচ্ছে। বিশেষ করে চুয়াডাঙ্গায় অস্ত্র উদ্ধারের ঘটনায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যৌথবাহিনী ও পুলিশ অনেক ক্ষেত্রে কার্যকর অপারেশনে যেতে দ্বিধাগ্রস্ত হচ্ছে। এর সুযোগে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।
এবি পার্টির এই প্রার্থী আরও বলেন, অজ্ঞাতনামা মামলার নামে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। এতে ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি হচ্ছে এবং নির্বাচন-পূর্ব পরিবেশ ক্রমেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, যৌথবাহিনীর চলমান অপারেশনে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না—এমন স্পষ্ট ও দৃঢ় নিশ্চয়তা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে দেওয়া প্রয়োজন। তা না হলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হবে না।

সবশেষে তিনি বরিশাল-৩ আসনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানান।

এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খাইরুল আলম সুমন বলেন, সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষ্যে প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এবি পার্টির প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ ভূঁইয়া এখনো লিখিতভাবে কোনো অভিযোগ দাখিল করেননি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সন্ত্রাসী প্রকাশ্যে ভোটকেন্দ্র দখলের হুমকি দিচ্ছে; সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা ব্যারিস্টার ফুয়াদের

আপডেট সময় : ০৯:২৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬