সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বিজয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হুসাইন মোহাম্মদ (রুবেল) , ব্রাহ্মণবাড়িয়া,,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ৩টায় ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে উপজেলার আড়িয়ল উচ্চ বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্প উদ্বোধন ও তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ন্যাশনাল ডক্টরস ফোরামের উপদেষ্টা অধ্যাপক মো. জোনায়েদ হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. এম এ হানিফ, বিজয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাইদ সরকার, সেক্রেটারি আলী নেওয়াজ প্রমুখ।

অধ্যাপক মো. জোনায়েদ হাসান বলেন,
“গ্রামে গ্রামে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হলে মানুষের উপকার হবে। আমরা ইতিমধ্যে সাতটি ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন করেছি। সেবার মাধ্যমে মানুষকে বোঝাতে চাই—আমাদের একদিন সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পে প্রায় সাতশ’র বেশি রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। শিশু, নারী, বৃদ্ধ ও অসহায় মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

চিকিৎসাসেবার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বিষয়ে পরামর্শ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিজয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আপডেট সময় : ০৫:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫