সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

সন্ত্রাসী দিয়ে ঠিকাদারকে হুমকির অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুলের বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫০:১০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
অনিয়ম,দুর্নীতির অভিযোগের পর এবার বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসী দিয়ে ঠিকাদারকে হুমকির অভিযোগ পাওয়া গেছে।এ অভিযোগ নিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেন ফারুক হোসেন নামে এক ঠিকাদার। গত ৩০ নভেম্বর করা ঐ জিডির নং ২০৭৬। উক্ত জিডিতে ব্যবসায়ী ফারুক হোসেন উল্লেখ করেন, মুন নামে এক ব্যক্তি ০১৯৮৪….এবং জুয়েল নামে ঝালকাঠির অপর এক ব্যক্তি নিজেকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের সহযোগী দাবী করেন এবং অকথ্য ভাষায় গালাগাল ও প্রাননাশের হুমকি ধামকি দেন।
এ বিষয়ে ফারুক হোসেন বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী টেন্ডারের মাধ্যমে প্রাপ্ত কাজ অন্য আরেক ব্যক্তির নিকট অনৈতিক ভাবে বিক্রি করেন।এ বিষয়ে আমি(ফারুক) মামলা দায়ের করবো এ কথা বললে ঝালকাঠির আওয়ামীলীগ নেতা আমির
হোসেন আমুর ব্যবসার দেখশুনা করা জুয়েল ও নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকার ছিচকে সন্ত্রাসী মুন নামের ব্যক্তিদের দিয়ে আমাকে হুমকি ধামকি দিচ্ছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন,জিডি গ্রহন করে একজন অফিসার নিয়োগ দেয়া হয়েছে তিনি বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন।

অন্যদিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম মুঠোফোনে বলেন,জিডির বিষয়ে কিছু জানেন না,তিনি ঢাকায় আছেন ট্রেনিংয়ে,এসে এ বিষয়ে বিস্তারিত খবর নিয়ে বলতে পারবেন।

উল্লেখ্য বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এই নির্বাহী প্রকৌশলীকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি তাকে ফ্যাসিষ্ট আখ্যা দিয়ে একাধিকবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো কোন ব্যবস্থা নেয় নি সরকার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সন্ত্রাসী দিয়ে ঠিকাদারকে হুমকির অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুলের বিরুদ্ধে

আপডেট সময় : ০৬:৫০:১০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫