সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

শাপলা কাব অ্যাওয়ার্ড পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি ;
জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বরিশালের বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটস গ্রুপের সাবেক শিক্ষার্থী নুসরাত জেরিন শাপলা কাব অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করেছে। জেরিন বর্তমানে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে কাব স্কাউটস বরিশাল অঞ্চলের রূপাতলী প্রশিক্ষন কেন্দ্র থেকে তাকে অন্তবর্তীকালীণ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মোহম্মদ ইউনুস স্বাক্ষরিত সনদ ও ক্রেস্ট দেওয়া হয়। এদিকে নুসরাত জেরিন বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান সূচক জাতীয় “শাপলা কাব অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করায় তার পরিবারসহ বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকবৃন্দ দারুন উচ্ছ্বসিত।
জেরিন ও তার পরিবার এ সাফল্যে বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার ও শরীরচর্চা শিক্ষক আফরোজা বুলবুলসহ অন্যান্য শিক্ষক ও পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জেরিন তার বাবা-মা এর একমাত্র মেয়ে এবং তার ভাই রাফিন মুরসালিন ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত। পিতা নুরে আলম হাওলাদার পেশায় রাজধানীর “এগ্রো একরোস” কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং মা লিনা আক্তার গৃহিণী। জেরিনের মা লিনা আক্তার জানান তার মেয়ে বিভিন্ন সময় ক্লাস পরীক্ষা, কবিতা আবৃত্তি বক্তৃতা এবং ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রথম স্থান অর্জনসহ বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। জেরিন ৫ম শ্রেনীতে “কিশোর কণ্ঠ” থেকে এবং ষষ্ঠ শ্রেনীতে “সাইফুরস” থেকে বৃত্তি পেয়েছে। বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গনিতের সহকারী শিক্ষক পলাশ দেবনাথ বলেন, নুসরাত জেরিন একজন বিনয়ী ও মেধাবী শিক্ষার্থী। বিভিন্ন কো-কারিকুলাম(খেলাধুলা, কবিতা আবৃত্তি, বক্তৃতা, ডিবেট, গান, নাটক, ধর্মীয় অনুষ্ঠান, স্কাউটিং প্রোগ্রামে তার পারফরম্যান্স অত্যন্ত চমৎকার ও প্রশংসনীয়। একারনে সে বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জন করেছে। বিভিন্ন ক্লাস পরীক্ষায় প্রথম স্থান অধিকার সহ এককথায় বলতে গেলে জেরিন সর্বগুনে গুনান্বিত মেধাবী একজন শিক্ষার্থী। এদিকে জেরিনের এ সাফল্যে বানারীপাড়ার ডিবেটিং ক্লাবসহ বিভিন্ন সংগঠন তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।##

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শাপলা কাব অ্যাওয়ার্ড পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন

আপডেট সময় : ০৫:০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫