সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

আগামী উপজেলা নির্বাচনে বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর তিন পদে প্রার্থীর নাম ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলায় তিনটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বরিশাল জেলা জামায়াতের রোকন সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্রার্থিতার নাম ঘোষণা করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন কেদারপুর ইউনিয়নের সুনামধন্য ব্যক্তি, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ আজিজুর রহমান অলিদ।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকাস্থ বাবুগঞ্জ ফোরামের সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের কৃতিসন্তান ডক্টর আব্দুস সবুর মাতুব্বর।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের চাচাতো ভাইয়ের মেয়ে এবং বাবুগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন বেপারীর স্ত্রী মাকসুদা আমিন।

জেলা জামায়াতের নেতৃবৃন্দ জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যোগ্য ও দক্ষ নেতৃত্ব নিশ্চিত করতেই এ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, মনোনীত প্রার্থীরা জনগণের আস্থা অর্জন করে উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগামী উপজেলা নির্বাচনে বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর তিন পদে প্রার্থীর নাম ঘোষণা

আপডেট সময় : ০৪:২৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫