সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

পটুয়াখালীতে সুদের টাকা চাইতে গিয়ে যুবক খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পটুয়াখালীতে সুদের টাকা চাইতে গিয়ে সরোয়ার হাওলাদার (৪০) নামে এক যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ২টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বানিয়াকাঠী গ্রামে ঘটে এমন ঘটনা। নিহত সরোয়ার হাওলাদার পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গনি হাওলাদারের ছেলে।

স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ইলিয়াসকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে একদল দুর্বৃত্ত। পরবর্তীতে গুরুতর জখম অবস্থায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করা হয়। আজ রাত আনুমানিক ২ টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মুসা খাঁন বলেন, আমরা ডাকাডাকি শুনে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পরে আছে সরোয়ার। এরপরে তাকে হাসপাতালে পাঠাই। রাত ২টার দিকে সে মারা যায়।

নিহতের বোন বলেন, আমার ভাই পাওনা টাকা আনতে গেলে একদল সন্ত্রাসী তাকে তারা করে, তিনি দৌড়ে একটি ঘরে ঢুকলে সেখানে তাকে মারধর করা হয়। আমরা এর বিচার চাই।

নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, “আমার ভাই নগদ টাকার ব্যবসা করেন। ইলিয়াস নামে একজনকে টাকা দিয়েছিলেন। সে টাকা দেওয়ার কথা বলে আমার ভাইকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে বিভিন্নভাবে ঘুরানোর একপর্যায়ে চার-পাঁচজন মিলে দাও রড নিয়ে আমার ভাইয়ের ওপর হামলা করে। হাসপাতালে যাওয়ার আগে আমার ভাই জবানবন্দি দিয়ে গেছেন কারা হামলা করেছে এবং কেন করেছে।”

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃতদেহ বর্তমানে বরিশালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা হলে আরও বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পটুয়াখালীতে সুদের টাকা চাইতে গিয়ে যুবক খুন

আপডেট সময় : ১১:৩৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫