সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বরিশালে ঐতিহাসিক সীতারাম বসুর দিঘী উদ্ধারে তদন্তে প্রশাসনের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম | বরিশাল
বরিশাল সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর তহসিল অফিস সংলগ্ন ইছাকাঠি মৌজায় অবস্থিত ঐতিহাসিক সীতারাম বসুর দিঘী অবৈধ দখলমুক্ত করতে তদন্তের নির্দেশ দিয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল।

মহামান্য হাইকোর্টের ৫৭১৪/২০২০ নম্বর রিটের আদেশ মোতাবেক উক্ত দিঘীটি সিএস ম্যাপ ও আরএস ১০৫০/১০৫১ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত আরএস তথা এসএ ৮৪২ দাগে ২.৯৮ একর জমির ওপর অবস্থিত। দীর্ঘদিন ধরে ওই জমিটি আলী হোসেন হাওলাদার ওরফে আলী চেয়ারম্যান নামে এক ব্যক্তির অবৈধ দখলে রয়েছে বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও বরিশাল জজ কোর্টের আইনজীবী এম. মাসুদ হাওলাদার গত ২১ অক্টোবর ২০২৫ তারিখে জমি উদ্ধারের আবেদন দাখিল করেন।

এরই প্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে গত ৩ নভেম্বর জারি করা অফিস আদেশে বলা হয়, ঐতিহাসিক সীতারাম বসুর দিঘী সংরক্ষণ ও অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে প্রায় ২.৯৮ একর জমির বর্তমান অবস্থা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিভাগীয় কমিশনারের পক্ষে জারি করা ওই আদেশে স্বাক্ষর করেন উপপরিচালক (স্থানীয় সরকার) প্রতীক কুমার কুন্ডু। এতে বরিশাল আঞ্চলিক সহকারী কমিশনার (ভূমি), বরিশাল সদরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন, সদর উপজেলা ভূমি অফিস এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রশাসনের এ পদক্ষেপ ঐতিহ্যবাহী জলাশয়টি রক্ষা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ঐতিহাসিক সীতারাম বসুর দিঘী উদ্ধারে তদন্তে প্রশাসনের নির্দেশ

আপডেট সময় : ০৬:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫