সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে ছাত্রলীগ নেতার হামলায় আহত-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুরিয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতার ধারালো অস্ত্রের আঘাতে দুইজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪টার দিকে মৃত সিকান্দার আলী তামিদারের পুত্র রেজা তামিদার ও তার ভাই তাইজুল ইসলামের সঙ্গে একই
বাড়ির চাচাতো ভাই মো. গিয়াস উদ্দিন তামিদার গংদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে পারিবারিকভাবে আলোচনা বসে। আলোচনার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটির সৃষ্টি হয়।

এ সময় উত্তেজিত রেজা তামিদার তার সঙ্গে থাকা ধারালো রামদা দিয়ে আপন চাচাতো ভাই মো. গিয়াস উদ্দিন তামিদারের বাম বাহুতে কোপ দেন। এতে তার বাহুর একটি বড় অংশ কেটে যায় এবং গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে পুনরায় হামলা চালানোর সময় গিয়াস উদ্দিনের ডান হাতের একটি আঙুল কেটে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় গিয়াস উদ্দিন তামিদারকে উদ্ধার করে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অপর আহত ব্যক্তি গিয়াস উদ্দিনের বড় ভাই আলাউদ্দিন তামিদারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জানান, ডা. অপূর্ব চৌধুরী জানান, গিয়াস উদ্দিন তামিদারের হাতে গুরুতর আঘাত পাওয়া গেছে, ক্ষতস্থানে ১৪টি সেলাই দিতে হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আহতের ভাই মো. নাসির উদ্দিন তামিদার।

স্থানীয়দের দাবি, রেজা তামিদার এলাকায় বখাটে প্রকৃতির এবং অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। আহত পরিবারের পক্ষ থেকে প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে ছাত্রলীগ নেতার হামলায় আহত-২

আপডেট সময় : ০৩:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫