সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

পরকীয়া করতে গিয়ে বিধবা নারীর ঘরে ধরা জামায়াত নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ভোলার মনপুরায় গভীর রাতে এক বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হয়েছেন জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতি। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ২টার দিকে বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের বাতান খাল এলাকায় ওই নারীর ঘর থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা চলছে।

আটক ব্যক্তি মো. শোয়াইব ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি পেশায় স্থানীয় পল্লী চিকিৎসক।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই বিধবা নারীর সঙ্গে শোয়াইবের অনৈতিক সম্পর্ক চলছিল। ঘটনাস্থলে জনগণ তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে উপস্থিত জনতার চাপ ও সংশ্লিষ্ট পক্ষের সম্মতিতে কাজি ডেকে তাদের বিয়ে দেওয়া হয়।

ঘটনার সত্যতা বুধবার সকালে নিশ্চিত করেন ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন ও সাবেক ইউপি সদস্য আছিউল হক।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিনুল ইসলাম জসিম বলেন, এই অপকর্মের দায় জামায়াত বহন করবে না। তবে তিনি এখনো ওয়ার্ড সভাপতির দায়িত্বে আছেন।

মনপুরা থানার ওসি আহসান কবির জানান, থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পরকীয়া করতে গিয়ে বিধবা নারীর ঘরে ধরা জামায়াত নেতা

আপডেট সময় : ০২:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫