সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বানারীপাড়ার রহস্যজনক অগ্নিকাণ্ডে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,

বিশেষ প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের
করপাড়া গ্রামের সুমন হাওলাদার নামের সাবেক এক প্রবাসীর বসত ঘর “রহস্যজনক” অগ্নিকান্ডের পুড়ে ছাই হয়ে গেছে। রোববার ( ১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় সুমন হাওলাদারের পরিবারের সদস্যরা বাড়িতে ছিল না। তার পরিবার অন্যত্র বেড়াতে গিয়েছিল। তাদের দাবি তালাবদ্ধ ঘরের বৈদ্যুতিক লাইনের মেইন সুইচ বন্ধ করা ছিল। প্রতিবেশীরা বানারীপাড়া উপজেলা ফায়ার সার্ভিস অফিসকে অগ্নিকান্ডের বিষয়টি জানালে সন্ধ্যা নদীতে ফেরি পারাপারে প্রায় ঘন্টা খানেক বিলম্ব হওয়ার কারণে যথা সময় ঘটনাস্থলে উপস্থিত হতে পারেনি। যে কারণে ঘরটি সম্পূর্ণ ভশ্মীভূত হয়ে যায়। এসময় আগুনের লেলিহান শিখায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতেই ফায়ার সার্ভিস তাদের কার্যক্রম সমাপ্ত করে ফিরে আসে।স্হানীয়রা জানায় সুমন হাওলাদার মালয়েশিয়ার প্রবাসী হওয়ার কারণে দেশি-বিদেশি ফার্নিচার, টিভি, ফ্রিজ ওভেন সহ বেশ কিছু ইলেকট্রিক সামগ্রী বাসায় ছিল যা পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে সুমন হাওলাদার আন্তঃজেলা ট্রাক ড্রাইভার। প্রাথমিকভাবে ধারণা করা হয় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। ##

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ার রহস্যজনক অগ্নিকাণ্ডে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

আপডেট সময় : ০১:১২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫