সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ ১৪৪ ধারা বহাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক
খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ চলছে। গতকাল রোববার গুইমারা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে তিনজন পাহাড়ি নিহত এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ পাহাড়ি-বাঙালি উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। এখন পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহতদের লাশ গতকাল বিকেলে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আনা হয়। মরদেহগুলোর পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে এবং আজ সোমবার ময়নাতদন্ত হতে পারে।

২৩ সেপ্টেম্বর রাতে এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার জেরে কয়েকদিন ধরে খাগড়াছড়ির বিভিন্নস্থানে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা চলছে। হামলা-পাল্টা হামলায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতিতে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা এলাকায় প্রশাসন জারি করা ১৪৪ ধারা এখনো বহাল রয়েছে।

সড়ক অবরোধের কারণে জেলার বিভিন্ন সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আজও খাগড়াছড়ির বিভিন্নস্থানে ব্যারিকেড বসিয়ে অবরোধ পালন করা হচ্ছে, যদিও অবরোধকারীদের প্রকাশ্যে দেখা যায়নি। শহর ও শহরতলীর সড়কগুলো ফাঁকা পড়ে আছে। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। লংগদু, বাঘাইছড়িসহ বিভিন্ন বাজারের কাঁচামালবাহী ট্রাক ও পিকআপ আটকে থাকায় ব্যবসা-বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে।

এদিকে, সহিংসতা নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে টহল জোরদার করেছে। ধর্ষণ মামলায় সন্দেহভাজন একজনকে আটক করা হলেও বাকি দুইজন এখনো পলাতক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলবে বলে জুম্ম ছাত্র-জনতার পক্ষ থেকে জানানো হয়েছে।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্ত করা হবে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা চলছে। এখনো ১৪৪ ধারা বলবৎ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ ১৪৪ ধারা বহাল

আপডেট সময় : ০৬:৪৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫