সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশাল-২ আসনে বিএনপির মনোনয়ন চান ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ ( উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির মনোনয়নে প্রার্থী হতে চান
বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির মঞ্জু। উজিরপুরের ধামুরার “মিয়া বাড়ির” কৃতি সন্তান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির মঞ্জু এলাকায় অত্যান্ত সুপরিচিত মুখ। তার বাবা মরহুম আতাহার আলী মিয়া ছিলেন সরকারি খাদ্য কর্মকর্তা। অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু এক ছেলে ও এক মেয়ের গর্বিত জনক। তার দুটি সন্তানই অদম্য মেধাবী।
তার একমাত্র ছেলে নাফিস কবির উৎস ইংল্যান্ডে বার এট ল’ ডিগ্রি সম্পন্ন করেছেন। ডিসেম্বরে দেশে ফিরে তিনি বাবার মত মহান আইন পেশায় নিয়োজিত হবেন। একমাত্র মেয়ে নুসাইবা কবির ভূমি ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অর্নাসে অধ্যয়নরত। ছাত্র জীবনে রাজনীতিতে হাতে খড়ি নেওয়া হুমায়ুন কবির মঞ্জু তৃনমূল থেকে উঠে এসে প্রশাসন ও রাজনীতির কেন্দ্রীয় পর্যায়ে তার অবস্থান ও পরিচিতি সুসংহত করেছেন। নিরঅহংকারী, মিষ্টভাষী, সদালপী ও হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে তিনি সকল মহলে সমাদৃত। তিনি ওয়ান ইলেভেন ও বিগত আওয়ামী লীগ সরকার আমলে রাজনৈতিক হয়রাণিমূলক মিথ্যা মামলার আসামী হওয়া অগণিত বিএনপি নেতা-কর্মী,সমর্থক ও সাধারণ মানুষকে উচ্চ আদালত থেকে জামিন করানোসহ নানা ভাবে ফ্রি আইনী সহায়তা করে তাদের পাশে দাঁড়িয়েছেন বলে জানান। দলীয় আদর্শে অবিচল থাকা,সততা, ত্যাগ, যোগ্যতা ও দক্ষতার নিরীখে দল তাকে যথার্থ মূল্যায়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করে জিয়া অন্ত:প্রাণ অ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির মঞ্জু বলেন বিএনপির মনোনয়ন পেলে দলমত শ্রেণী-পেশা নির্বিশেষে জনগনের অকুন্ঠ সমর্থনে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে আসনটি পুনরুদ্ধার করে দলকে উপহার দেবো এবং বানারীপাড়া ও উজিরপুর উপজেলাকে আরও উন্নত ও আলোকিত উপজেলায় রূপান্তর করবো। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল-২ আসনে বিএনপির মনোনয়ন চান ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু

আপডেট সময় : ০৪:২৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫