সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

বিজয়নগরে ফুটবল খেলায় দু পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৫২তম গ্রীষ্মকালীন স্কুল এন্ড মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় এ ঘটনা ঘটে।

খেলাটি উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে গত ১৭ থেকে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে।

২২শে সেপ্টেম্বর (সোমবার) ক্রীড়া প্রতিযোগিতার দিনের প্রথমার্ধের বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয় বনাম বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল এর খেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হয়েছে।

এ বিষয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: শাজাহান খান সংঘর্ষের সত্যতা স্বীকার করে জানান, আমাদের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কিছু বহিরাগত দুষ্কৃতীরা এ ঝামেলা সৃষ্টি করিয়াছে। আমি খবর পেয়ে মাঠে গিয়ে ঘটনার নিয়ন্ত্রণে আনি।

এ বিষয়ে মাঠের রেফারি ও শিক্ষক মোকলেস জানান, বহিরাগত কিছু লোক আকস্মিকভাবে আক্রমন চালালে শিক্ষক সহ ৫-৭ জন আহত হয়েছেন।

এ বিষয়ে বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ওসমান গনি জানান, বিষয়টা আমরা ভিন্ন রূপ ধরার আগেই সকলে মিলিত হয়ে মীমাংসা করে ফেলছি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন জানান, কিছু বহিরাগতরা বিশৃঙ্খলা সৃষ্টি করিয়াছে আমাদের ছাত্রদের মধ্যে কেউ আহত হয়নি। তবে সেটা উভয় পক্ষকে নিয়ে মীমাংসা করা হয়েছে। যেহেতু তাদের খেলাটা দ্বিতীয়বার দেওয়া সম্ভবনা সেক্ষেত্রে টসের মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে।

এ বিষয়ে আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমাকে বিষয়টি অবগত করেছে এবং উভয় পক্ষকে নিয়ে মীমাংসা করেছেন।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আমার কাছে কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিজয়নগরে ফুটবল খেলায় দু পক্ষের সংঘর্ষে আহত ১৫

আপডেট সময় : ০৩:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫