০৭ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ঘোড়াঘাটে নেশার টাকা না দেয়ায় ছেলের বটির কোপে মা গুরুতর জখম

ঘোড়াঘাটে নেশার টাকা না দেয়ায় ছেলের বটির কোপে মা গুরুতর জখম

Oplus_0

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকাসক্ত ছেলের বটির কোপে রক্তারক্ত জখম হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মা তাসলিমা বেগম (৫৫)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াই টার দিকে সিংড়া ইউনিয়নের কশিগাড়ি মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরেই থানা পুলিশ ছেলে সাব্বির হোসেন বাবুকে (১৯) আটক করে। আটক সাব্বির হোসেন ওই এলাকার আবু তাহেরের ছেলে। এ ঘটনায় মা তাসলিমা বেগমকে রক্তারক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাসলিমা বেগমের মেয়ে আমেনা বেগম বলেন, ছোট ভাই সাব্বির হোসেন মাদকাসক্ত। সে নেশার টাকার জন্য সে আমার মায়ের কাছে দশ হাজার টাকা দাবি করে। যেটা আমার মায়ের পক্ষে দেওয়া সম্ভব ছিলনা। আমি শোনার পর হস্পতিবার আমার মায়ের বাড়িতে গিয়ে ছোট ভাই সাব্বিরকে বোঝানোর চেষ্টা করি এবং তাকে বোঝানোর পর বাসায় ফেরত আসি। আসার পর পরই সে আমার মাকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। এতে কানে এবং মাথা ও শরীরের বেশ কয়েক জায়গায় ৬০ থেকে ৭০ টি সেলাই পড়েছে।
আমেনা বেগম আরও বলেন, আমরা তাকে মাদক নিরাময় কেন্দ্রে রাখার জন্য কয়েকটি নিরাময় কেন্দ্র যোগাযোগ করতে ছিলাম। কিন্তু আমরা গরিব মানুষ সাধ্যের বাহির হওয়ায় নিরাময় কেন্দ্র রাখা সম্ভব হচ্ছিল না।
উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আহসান হাবীব বলেন, গুরুতর আহত অবস্থায় তাসলিমা নামে এক রোগিকে তাঁর স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার মুখমন্ডলের ডান এবং বাম পাশে এমনি কি কানসহ মাথার পিছনে গভীর ক্ষত পাওয়া যায়। যেটা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা তাঁকে খুবই আশঙ্কাজনক অবস্থায় পাই। রোগীর এ সময় প্রচুর রক্ত ক্ষরণ হয়। যা আমরা সেলাই দিয়ে বন্ধ করি। তিনি আরও জানান, বর্তমানে রোগীর হিমোগ্লবিন ৩.২ এর কাছাকাছি। রোগীকে এখনো আশঙ্কা মুক্ত বলা যায়না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দুপুরের দিকে শোনতে পারি, ছেলে তার মাকে টাকার জন্য গুরুতর জখন করেছে। সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে আমরা অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে। এই বিষয়টি এখনো তদন্তাধীন আছে। আমরা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019