সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

আগৈলঝাড়া-গোপালগঞ্জ-খুলনা রুট বন্ধ করে দিল বরিশাল বাস মালিক সমিতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ::: বরিশাল বাস মালিক সমিতির বিরুদ্ধে বরিশাল-আগৈলঝাড়া ভায়া খুলনা রুটে গত এক মাস ধরে বাস চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই রুট দিয়ে প্রতিদিন চলাচলকারী হাজারো যাত্রী ভোগান্তির মুখে পড়েছে।

আগৈলঝাড়া-খুলনা রুটে চলাচলকারী পরিবহন মালিকদের সূত্রে জানা গেছে, গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চালু হওয়ার পর থেকে রুটটি ব্যবহার করে বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা, ভোলার যাত্রীরা কম সময়ে গোপালগঞ্জ, খুলনা ও যশোরে যাতায়াত করত। এই রুটে বিআরটিসি, চাকলাদার, সেভেন ডিলাক্স, সেভেন স্টারসহ কমপক্ষে ১২টি পরিবহনের বাস যাত্রীসেবা দিয়ে আসছিল। গত এক মাস ধরে সড়কটি দিয়ে কোনো পরিবহন যেতে দেওয়া হচ্ছে না।

রাজিব পরিবহনের সুপারভাইজার সাগর হোসেন জানান, আগৈলঝাড়া ভায়া গোপালগঞ্জ সড়ক দিয়ে খুলনা-যশোরগামী যাত্রীরা স্বল্প সময়ে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারত। গত এক মাস ধরে এই সড়ক বন্ধ করে দিয়েছেন বরিশাল বাস মালিক সমিতির লোকজন। এতে কোনো পরিবহন এই রুট ব্যবহার করে যেতে পারছে না। ফলে টেকেরহাট হয়ে খুলনা-যশোরে যেতে হচ্ছে তাদের। এতে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর সময় ও ভোগান্তি দুটোই বেড়েছে।

একাধিক যাত্রী অভিযোগ করেন, মালিক সমিতির খামখেয়ালিপনা ও হটকারী সিদ্ধান্তের কারণে তাঁদের এমন ভোগান্তি হচ্ছে।

সেভেন ডিলাক্স পরিবহনের মালিক ওবায়দুল হক বলেন, ‘২০০৯ সাল থেকে বরিশাল ভায়া গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ সড়ক দিয়ে তাঁর বাসসহ একাধিক পরিবহনের বাস চলাচল করে আসছে। এত দিন কোনো সমস্যা না হলেও গত এক মাস ধরে এই রুটে সব পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন বরিশাল বাস মালিক সমিতির লোকেরা। এ নিয়ে একাধিকবার মালিক সমিতির সঙ্গে দেনদরবার করেও সুরাহা পাচ্ছি না।’

এ বিষয়ে বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বলেন, লোকাল যাত্রী পরিবহন করার দায়ে রুটটি বন্ধ করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল বিআরটিএর বিভাগীয় পরিচালক জিয়াউর রহমান বলেন, রুট বন্ধ করার ক্ষমতা বাস মালিক সমিতির নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়া-গোপালগঞ্জ-খুলনা রুট বন্ধ করে দিল বরিশাল বাস মালিক সমিতি

আপডেট সময় : ০৩:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫