সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বানারীপাড়ায় সংঘটিত ডাকাতির ঘটনায় আরও তিন দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামে মিজানুর রহমান বাবুলের বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের আরও তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন পাশর্^বর্তী স্বরূপকাঠি উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের সোহাগ বেপারী (৩৫), উত্তর-পশ্চিম সোহাগদল গ্রামের নাসির মাঝী (৪০) ও বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের মীর লিটন ওরফে আলামিন (৫০)। সোমবার (২ জুন) দিবাগত গভীর রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে র‌্যাব-১০’র সহায়তায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (৪ জুন) সকালে তাদের বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে একই ডাকাতির ঘটনায় ৫ মে রাতে বরিশালের গড়িয়ারপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতের র‌্যাব -৮’র সহায়তায় থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে পরিচালিত থানা পুলিশের বিশেষ অভিযানে বরগুনার শিয়ালিয়া এলাকার সেলিম (৫২),বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের বাদশা (৫০) ও সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামের ডালিম (৪৮)কে গ্রেফতার করা হয়। ৬ মে তাদের বরিশালে জেলহাজতে পাঠানো হয়। মাত্র কয়েকদিনের ব্যবধানে দুর্ধর্ষ ৬ ডাকাত গ্রেফতার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। প্রসঙ্গত, গত ২১ এপ্রিল দিবাগত রাত দুইটা-আড়াইটার দিকে একদল ডাকাত উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ বাইশারী গ্রামের দফাদার বাড়িতে হানা দিয়ে মিজানুর রহমান বাবুলের (বাবুল দফাদার) বসত বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ও রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে । এসময় তারা প্রথমে অস্ত্রের মুখে বাবুল দফাদারের মুখ ও হাত-পা বেধে ফেলে তাকে মারধর করে। পরে ৭/৮ জনের সশস্ত্র ডাকাত দল পাশের রুমে থাকা পুত্র বধু নুসরাত ও তার এক বছর বয়সী মেয়ে সামিয়ার গলায় ধারলো অস্ত্র ধরে ভয়ভীতি দেখিয়ে ষ্টীলের আলমিরা ও ওয়ারড্রপ,কাঠের ওয়াল শোকেস ও কয়েকটি ট্র্যাঙ্ক ভেঙ্গে নগদ প্রায় দুই লক্ষাধিক টাকা,২০/২১ ভরি স্বর্নালঙ্কার ও দুইটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়। ২২ এপ্রিল বিকালে মিজানুর রহমান বাবুল বাদী হয়ে এলাকার শহিদুল ইসলাম মানিক (৫০) ও কালু (৩০) নামের দুইজনকে সুনির্দিষ্ট ও ৫/৭ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় ডাকাতি মামলা দায়ের করেন। পুলিশ ওইদিনই ( ২২ এপ্রিল) শহিদুল ইসলাম মানিককে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার থেকে গ্রেফতার করে পরের দিন (২৩ এপ্রিল) সকালে বরিশালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় সংঘটিত ডাকাতির ঘটনায় আরও তিন দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

আপডেট সময় : ০১:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫