সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

পটুয়াখালীতে এনসিপি নেত্রীর সঙ্গে অসদাচরণ, দুই পুলিশ সদস্য ক্লোজড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির নেত্রী জিনাত জাহানের সাথে পুলিশের অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (২ জুন) জিনাত জাহান পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। পরে রাতেই অভিযুক্ত পুলিশ কনস্টেবল জয় দাস ও আবু বকরকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার সাজাদুল ইসলাম স্বজল।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ১ জুন বিকেল ৫টা ২৫ মিনিটে তিনি মোবাইল সিম চুরি সংক্রান্ত একটি সমস্যার সমাধানে পটুয়াখালী সদর থানায় যান। এ সময় থানায় উপস্থিত সিভিল পোশাকধারী পুলিশ সদস্য আবু বকর ও জয় দাসকে জানালে তারা প্রথমেই তার রাজনৈতিক পরিচয় জানতে চান। জিনাত বলেন, তিনি জাতীয় নাগরিক পার্টির একজন সদস্য—জানার পর ওই পুলিশ সদস্যরা দলের নাম বিকৃত করে উপহাস করেন এবং নেতৃবৃন্দ সম্পর্কে কটূক্তি করেন।

জিনাতের অভিযোগ, তারা তাকে দীর্ঘ সময় বসিয়ে রাখেন, বারবার অনুরোধের পরও কোনো সহযোগিতা করেননি এবং ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখেননি। পরে এসআই ইসরাইল ঘটনাস্থলে এসে তার সমস্যার সমাধান করেন এবং প্রয়োজনীয় তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে বলেন।

পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাজাদুল ইসলাম স্বজল জানান, ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আমরা বিষয়টি তদন্ত করি। অপেশাদার আচরণের কারণে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পটুয়াখালীতে এনসিপি নেত্রীর সঙ্গে অসদাচরণ, দুই পুলিশ সদস্য ক্লোজড

আপডেট সময় : ০৬:৪৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫