সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি বিআরটিএ অফিসে দুদকের অভিযান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের নিজ তলায় বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), পিরোজপুর কর্তৃক দালাল চক্র নির্মূল ও অফিস কার্যক্রমে স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে অভিযান পরিচালনা করে বুধবার ৭ মে দুপুরে।
পিরোজপুর দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারী পরিচালক মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দুদক কর্মকর্তাগণ অফিসের বিভিন্ন ফাইলপত্র যাচাই-বাছাই করেন এবং সংশ্লিষ্ট নথিপত্র সম্পর্কে তথ্য চান। যেসব নথিপত্রে অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে সেগুলো দ্রুততম সময়ে দুদক বরাবর দাখিলের নির্দেশনা প্রদান করা হয়। তবে অভিযানে তাৎক্ষণিকভাবে কোনো অনিয়ম বা দালালচক্রের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি।






















