সংবাদ শিরোনাম ::
রাজাপুরে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করল সিআইডি বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নের পর সনদ ও বই বিতরণ ঘোড়াঘাটের কোটি টাকার রানীগঞ্জ হাটসহ প্রতিটি হাটে সড়কের ওপর দোকান! বাবুগঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা‎‎ অনুষ্ঠিত পিরোজপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপন, চালকদের সম্মাননা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড

বানারীপাড়ায় ফজলুল হক কলেজের এক কর্মচারী ৩২ মাস ধরে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তুলছেন নিয়মিত !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি\ বানারীপাড়ায় চাখার সরকারী ফজলুল হক কলেজের এক কর্মচারীর বিরুদ্ধে দায়িত্ব পালন না করে শুধু হাজিরা খাতায় স্বাক্ষর করেই বেতন-ভাতা তোলার অভিযোগ পাওয়া গেছে।ওই কর্মচারীর নাম আইউব আলী সরদার।জানা গেছে,১৯৮৩ সালে ঐতিহ্যবাহী চাখার সরকারি ফজলুল হক কলেজে ক্যাশ সরকার পদে যোদ দেন আইউব আলী সরদার।২০১৭ সালের জুন মাস থেকে চলতি বছরের ফেব্রুয়ারী পর্যন্ত কলেজে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন তিনি।অভিযোগ রয়েছে টাকার বিনিময় অনুপস্থিত আইউব আলীর পক্ষে হাজিরা খাতায় স্বাক্ষর করেন অফিস সহকারি মোস্তাফিজুর রহমান। অভিযোগ রয়েছে বিগত ৩২ মাসের মধ্যে কালেভদ্রে কলেজে এসেছেন অভিযুক্ত ক্যাশ সরকার আইউব আলী সরদার। এ বিষয়ে আইউব আলী সরদার মুঠোফোনে জানান, তিনি বর্তমানে মেডিকেল ছুঁিটতে রয়েছেন এবং এর আগে নিয়মিত উপস্থিত থাকতেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এসএম হাবিবুল ইসলাম জানান ক্যাশ সরকার আইউব আলী সরদার সর্বশেষ গত বছরের ২৬ ডিসেম্বর মেডিকেল গ্রাউন্ডে তিন দিনের ছুঁটি নিয়েছিলেন। তবে ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তিনি অদ্যবধি অনুপস্থিত রয়েছেন ।এ বিষয় কলেজের অফিস সহকারি মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ক্যাশ সরকার আইউব আলী সরদারের পক্ষে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও অনুপস্থিত থাকার পরেও তার প্রতিমাসে বেতন-ভাতা তুলে নেওয়ার বিষয়টি স্বীকার করে জানান প্রতিষ্ঠান প্রধানের নির্দেশক্রমে তাকে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে ৫ কর্ম দিবসের মধ্যে জবাব চেয়ে ৩ জানুয়ারী কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। ###
ছবি
বানারীপাড়ায় দক্ষিণ নাজিরপুর সরকারী প্রাথমিক
বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী পালিত
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি\ বানারীপাড়ায় দক্ষিণ নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী পালিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে মিলাদ মাহফিল,কোরআন পাঠ ও হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক খালেদা ইয়াসমিন,প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,দক্ষিণ নাজিরপুর জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল হাসান প্রমুখ।###
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখ.০৬-০২-২০২০ইং

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় ফজলুল হক কলেজের এক কর্মচারী ৩২ মাস ধরে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তুলছেন নিয়মিত !

আপডেট সময় : ০১:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০