সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা জীবননগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০০শ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট সাইদুল গ্ৰেফতার।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০ ১৩৪ বার পড়া হয়েছে

মোঃ মোক্তারুজ্জামান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা::-
চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বুধবার রাতে ২০০শ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ফেনসিডিল সম্রাট সাইদুল গ্রেফতার হয়।
পুলিশ সূত্র থেকে জানা যায়, চুয়াডাংগা জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর সিরাজুল আলম, এএসআই মিলন, ও আরিফ সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার চোরপোতা তেঁতুলিয়া হঠাৎ পাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পৌর এলাকার হাসপাতাল পাড়ার মৃত রাহাত উল্লাহর ছেলে মাদক সম্রাট সাইদুল রহমান ৩৬ কে ২০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। এব্যাপারে জীবননগর থানার ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ বলেন ফেনসিডিলসহ গ্রেফতার সাইদুর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে জীবননগর থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।


























