সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বিএনপির সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে চান জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

নিজেদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির সঙ্গে অতীত যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে আগ্রহী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।

শেখ হাসিনার দেশত্যাগের পর ৭ আগস্ট ঢাকার নয়াপল্টনে সমাবেশ করেছে বিরোধী দল বিএনপি। সেই সমাবেশে বিএনপির নেতাকর্মীদের প্রতিশোধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের এই নির্দেশনাকে সাধুবাদ জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, “বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যে আমি খুবই খুশি। তিনি বলেছেন—যা হয়ে গেছে, হয়ে গেছে। আমিও তা ই বলছি— আসুন, আমরা অতীতকে ভুলে সামনের দিকে অগ্রসর হই, প্রতিশোধের রাজনীতিকে প্রশ্রয় না দিই। আমরা মিলেমিশে থাকতে চাই।”

বিজ্ঞাপন

“আমি বিশ্বাস করি যে রাজনীতিতে আলাপ-আলোচনা খুবই জরুরি। আমরা তর্ক করতে পারি, কোনো ইস্যুতে আমরা একমত বা ভিন্নমত পোষণ করতে পারি এবং শেষ পর্যন্ত একটা সমঝোতায় যেতে পারি।”

“বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে চাই। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই বাংলাদেশে শান্তিপূর্ণ গণতন্ত্র এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিতে পারে।”

শিক্ষার্থী-জনতার এক মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। জয় অবশ্য দাবি করেছেন যে তার মা দাপ্তরিকভাবে পদত্যাগ করেননি। বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লির নিরাপদ আশ্রয়ে রয়েছেন হাসিনা। তিনি ভারতে যাওয়ার পর থেকে নিয়মিত সংবাদমাধ্যমে বক্তব্য দিচ্ছেন তার ছেলে জয়।

এদিকে শেখ হাসিনার দেশত্যাগের পর ইতোমধ্যে একটি অন্তবর্তী সরকার গঠিত হয়েছে। বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস এই সরকারের প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার সেই সরকারের উপদেষ্টারা শপথও নিয়েছেন।

তবে রয়টার্সকে জয় জানিয়েছেন, যে হেতু শেখ হাসিনা দাপ্তরিকভাবে পদত্যাগ করেননি— তাই এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সরকারপ্রধান থাকা অবস্থায় অন্তবর্তী সরকার গঠনের বৈধতা নিয়ে আদালতে চ্যালেঞ্জ জানাতে আওয়ামী লীগ প্রস্তুত।

সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপির সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে চান জয়

আপডেট সময় : ০৫:০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪