সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁওয়ে সম্পত্তির জন্য পরিবারের সদস্যদের নির্যাতনে আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃসদর উপজেলার রায়পুরে সম্পত্তির জন্য পরিবারের সদস্যদের নির্যাতনে আহত হয়ে আফজাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সন্ধায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতলে ভর্তি করে। আফজাল হোসেন জানান, স্ত্রী, সন্তানেরা জমি বিক্রির জন্য চাপ দিলে তিনি রাজি হননি। পরে পরিবারের সদস্যরা বেশ কিছুদিন ধরে তাকে শারীরিক ও মানুষিক নির্যাতন চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে পরিবারের সদস্যরা আফজাল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে
আগুনের ছ্যাঁকা ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে জ্ঞান হারালে ৩ দিন বিছানায় পরে থাকে আফজাল। বিষয়টি জানাজানি হলে পরবর্তিতে রোববার সন্ধায় প্রতিবেশীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক মনজুর মোর্শেদ বলেন, আফজালের বুকে ও পিঠের বিভিন্ন স্থান আগুনে ঝলসে গেছে। শরীরের বিভিন্ন অংশে আঘাতের কারণে রক্ত জমাট হয়ে গেছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। হাসপাতালে গিয়ে বিস্তারিত জানার পর
পরবর্তি আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে সম্পত্তির জন্য পরিবারের সদস্যদের নির্যাতনে আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:২৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০