সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

তালতলীর পুলিশ সদস্যকে মারধর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তালতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার তালতলী থানার পুলিশ সদস্য মোঃ জাকির হোসেনকে যান্ত্রিক যান থ্রিহুইলার সমিতির লাইনম্যান মোঃ আবু সালেহ মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত পুলিশ সদস্যকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে আমতলী-কুয়াকাটা সড়কের হাসপাতাল এলাকার মাহেন্দ্র ষ্ট্যান্ডে। এ ঘটনায় আমতলীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী লাইনম্যান আবু সালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

জানাগেছে, তালতলী থানার পুলিশ সদস্য মোঃ জাকির হোসেন শনিবার সকালে থানার ডাক নিয়ে আমতলী উপজেলা সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন। ওই দিন বিকেলে কাজ শেষে তালতলীতে ফেরার জন্য আমতলী-কুয়াকাটা সড়কের আমতলী হাসপাতাল সংলগ্ন মাহেন্দ্র স্ট্যান্ড থেকে মাহেন্দ্র গাড়ীতে উঠেন। ওই গাড়ীর চালকের পিছনে চারজন যাত্রীর সিট রয়েছে। ওই সিট পুরন হলেও যান্ত্রিকযান থ্রি-হুইলার সমিতির লাইনম্যান মোঃ আবু সালেহ ওই গাড়ীর চারজনের সিটে আরো একজন যাত্রী তুলে দিতে চেষ্টা করে। এ সময় সিভিল পোষাকে থাকা পুলিশ সদস্য জাকির হোসেন বেশী যাত্রী উঠনোর প্রতিবাদ করে। পুলিশ সদস্য লাইনম্যান আবু সালের এ নৈরাজ্যের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয় সে। এক পর্যায় আবু সালেহ তার সহযোগীদের নিয়ে পুলিশ সদস্য জাকির হোসেনকে বেধরক মারধর করেন। পুলিশ পরিচয় নিশ্চিত হওয়ার পরেও তিনি ক্ষ্যান্ত হয়নি। পরে স্থানীয় লোকজন পুলিশ সদস্যকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আমতলীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী লাইনম্যান আবু সালেহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (আমতলী-তালতলী সার্কেল) সৈয়দ রবিউল ইসলাম ও আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পরপরই লাইনম্যান আবু সালেহ এলাকা থেকে পালিয়েছে। এদিকে লাইনম্যান আবু সালেহকে রক্ষায় একটি মহল উঠেপরে লেগেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, যাত্রী বেশী উঠানোর প্রতিবাদ করলেই লাইনম্যান আবু সালেহ পুলিশ সদস্য জাকির হোসেনকে মারধর শুরু করে। পুলিশ পরিচয় দেয়ার পরও তিনি ক্ষ্যান্ত হয়নি। তারা আরো বলেন, লাইনম্যান আবু সালেহ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরেই যাত্রীদের সাথে খারাপ আচরনসহ বিভিন্ন নৈরাজ্য করে আসছে। তারা মাহেন্দ্র গাড়ী চালক, লাইনম্যান ও সংশ্লিষ্টদের নৈরাজ্য থেকে রক্ষায় পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
পুলিশ সদস্য জাকির হোসেন বলেন,আমি তালতলীতে যাওয়ার জন্য একটি মাহেন্দ্র গাড়ীতে উঠে বসি। ওই গাড়ীর চালকের পিছনে চারজন যাত্রী বসার সিট রয়েছে। লাইনম্যান আবু সালেহ ওই চারজনের সিটে পাঁচজন যাত্রী বসানোর চেষ্টা করে। আমি এর প্রতিবাদ করলেই আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে। আমি আমার পরিচয় দেওয়ার পরই তিনি ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে আমাকে বেধরক মারধর করে।
লাইনম্যান আবু সালেহর সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজড়া বলেন, পুলিশ সদস্য জাকির হোসেনের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে।
বরগুনা জেলা যান্ত্রিকযান থ্রিহুইলার শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ জহিরুল ইসলাম খোকন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পরপরই আবু সালেহ পালিয়েছে। তাকে আটক করে থানায় সোপর্দ করা হবে।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সদস্য জাকির হোসেনকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তালতলীর পুলিশ সদস্যকে মারধর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:২৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০