বরিশালের বাকেরগঞ্জে ভুত ছাড়ানোর নামে পানিতে চুবিয়ে ১ ব্যাক্তিকে হত্যা। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ০৭:৩০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০ ৩৪৯৫ বার পড়া হয়েছে

মৃধা মোঃ জুয়েল///
বরিশালের বাকেরগঞ্জে আউলিয়াপুর গ্রামে ফকির বাড়িতে শুক্রবার রাতে ভন্ড রিয়াজ ফকির ও তার চারজন সহযোগী মিলে জিন ভুত ছাড়ানোর চিকিৎসার নামে ৫০ বছর বয়সী এক সুস্থ ব্যক্তিকে হাত-পা বেধে পানিতে চুবিয়ে ও পিটিয়ে তার স্ত্রীর সামনেই নির্মম ভাবে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
নিহত ব্যক্তির বাড়ি পটুয়াখালী জেলার খলিশাখালী গ্রামে।
শনিবার সকালে ঘটনাস্থাল পরিদর্শন করেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার সাঈদ আনোয়ার বাকেরগঞ্জ সার্কেল।
এসময় তিনি বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে, অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। এলাকা বাসী জানায় ভন্ড রিয়াজ ফকির দীর্ঘদিন যাবৎ তার বাড়িতে একটি দরবারকে কেন্দ্র করে সাধারণ মানুষের সাথে চিকিৎসার নামে প্রতারণা সহ নানান অপকর্ম করে আসছিল।
ঘটনার পর থেকে রিয়াজ ও তার সহযোগীরা পালাতক রয়েছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশালে প্রেরণ করে। এব্যাপারে রিয়াজ ফকিরের বোনকে আটক করা হয়েছে।


























