সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডে মুগ্ধ বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: রাজপথে এবং সংসদে সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডে মুগ্ধ বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ।

হারুনুর রশীদ বলেছেন, প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী এবং পরপর তিনবার প্রধানমন্ত্রী দায়িত্ব লাভের পর নিঃসন্দেহে দেশ অনেক ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে, কোনো সন্দেহ নেই। বৃহৎতম অবকাঠামোর দৃশ্যমান কিছু উন্নয়ন হচ্ছে। ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আমাদের অনেক অগ্রগতি হয়েছে এতে কোনো সন্দেহ নেই।

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে কথাগুলো বলেন বিএনপি দলীয় এই সংসদ সদস্য।

এমপি হারুন বলেন, দেশের অনেক উন্নয়ন হয়েছে এতে সন্দেহ নেই। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার দীর্ঘসূত্রতার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। তরুণ সমাজ আমাকে অনুরোধ করেছে, পত্র লিখেছে, আমি যেন প্রধানমন্ত্রীকে বিষয়টি বলি।

তিনি বলেন, আমরা মন্ত্রী-এমপিরাতো প্রটোকল নিয়ে চলছি। কিন্তু যুবকদের কী অবস্থা, আমরা কী অবস্থায় আছি, যুব সমাজের প্রতিক্রিয়া কী, যুব সমাজ চায় কী- এ সব বিষয় প্রধানমন্ত্রী প্রটোকল ছেড়ে বের হয়ে দেখবেন কি?

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মাননীয় সদস্য ধান বানতে শিবের গীত গাওয়ার মতো গাইলেন। ছিলেন যুব সমাজের প্রশ্নে। চাইলেন এলাকার হাসপাতালের জনবল সংকট। যাই হোক এটা সারা দেশের সমস্যা। আমি বিষয়টা দেখব। ব্যবস্থা নেব।’

যুব সমাজের অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যাঁ প্রটোকল নিয়ে চলি, সিকিউরিটি ব্যবস্থা আছে, সমস্যা আছে, এটা ঠিক। তবে একেবারে শহরের অবস্থা বা দেশের অবস্থা জানি না সেটাও ঠিক নয়। আমি সব দিকে নজর রাখার চেষ্টা করি।’

সংসদ নেতা বলেন, ‘তিনি (হারুন) বলেছেন, তিনিই বিরোধী দলের সদস্য, খুব ভালো কথা। তিনি (হারুন) বলছেন, আমি যেন ভালোভাবে লক্ষ্য রাখি, যখন দেখেন বেশি কাজ করি, তখন আবার প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীকেই কেন সব কাজ করতে হবে, কেন দেখতে হবে এমন প্রশ্নও শুনি। তবে আমি মনে করি হ্যাঁ, যেহেতু আমি দেশের দায়িত্ব নিয়েছি সবদিকেই নজর দেয়া আমার দায়িত্ব ও কর্তব্য।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডে মুগ্ধ বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ।

আপডেট সময় : ০২:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০