র্যাব- এর অভিযানে (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ০১:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ ১৩৮ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল বিশেষ আভিযানিক দল ২৮ জানুয়ারি ২০২০ তারিখ বরিশাল মহানগরীর বিমানবন্দর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৩.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল মহানগরীর বিমানবন্দর থানাধীন ইছাকাঠি ২৯নং ওয়ার্ডস্থ কাশিপুর হাই স্কুল ও কলেজ এর পূর্ব পাশে জনৈক জামাল হোসেন এর কম্পিউটার দোকানের সামনে পাকাঁ রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ২৮ জানুয়ারি ২০২০ তারিখ আনুমানিক ১৪.০৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১(এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ সিরাজ গাজী(৪০), পিতা- মোঃ আঃ জব্বার গাজী, সাং- পশ্চিম চরামদ্দি, থানা- বাকেরগঞ্জ, জেলা-বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ সিরাজ গাজী(৪০) এর নিকট থেকে ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে বরিশাল মহানগরীর বিমানবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























