সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে ছেলের হাতে পিতা খুন। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ ২২৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার একমাত্র ছেলে।
২৭ জানুয়ারী সোমবার দিবাগত রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
সাইফুল ইসলামের একমাত্র ছেলে রাসেল রানা (২২)। সে ঘটনার পর থেকে বাড়ী হতে পলাতক রয়েছে।
সাইফুল ইসলামের স্ত্রী জানান, একমাত্র ছেলের দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা। কথায় কথায় রেগে গিয়ে মারধর করতো যে কাউকে। রাতে বেলায় এমন হত্যাকাণ্ড ঘটাবে চিন্তাও করেননি তিনি।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম সত্যাতা নিশ্চিত করে। তিনি আজকের ক্রাইম নিউজ কে জানান,মামলা প্রক্রিয়াধীন রয়েছে


























