সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

একযোগে আরো ৩ দেশের হামলা ঠেকাতে হিমশিম অবস্থা ইসরায়েলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

টানা ছয় মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আগ্রাসন ও নির্বিচার হত্যাকাণ্ড চালিয়ে যাওয়া ইসরায়েলে একযোগে ইরানের সঙ্গে হামলা চালিয়েছে ইরাক, সিরিয়া ও ইয়েমেন থেকে।

ত্রিমুখী এই হামলার পরিপ্রেক্ষিতে রাত রাত ১টা ৪৫ মিনিটের দিকে সাইরেন বেজে ওঠে ইসরায়েলের রাজধানী জেরুজালেম ও উত্তরাংশে। ভূখণ্ডের দিকে ধেয়ে আসা শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে হিমশিম অবস্থা হয় দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার। ইসরায়েলের নিরাপত্তায় তাদের সঙ্গে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এরই মধ্যে বেশ কয়েকটি ড্রোন-ক্ষেপণাস্ত্র আটকেও দিয়েছে তারা। রোববার ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান তিনশোর বেশি ড্রোন আর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ৯৯ শতাংশই গুলি করে ভূপাতিত করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে ইসরাইল ডিফেন্স ফোর্সের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, রাতের দিকে ইরাক এবং ইয়েমেন থেকেও ইসরাইলে হামলা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির পৃথক প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি একাধিক ড্রোন হামলা চালিয়েছে। নিরাপত্তা বিষয়ক বেসরকারি সংস্থা অ্যামব্রে জানিয়েছে—ইরানের সঙ্গে সমন্বয় করে ইয়েমেনের হুতিরা ইসরাইলের দিকে বেশ কয়েকটি ড্রোন পাঠিয়েছে।

অ্যামব্রে এক বিবৃতিতে বলেছে, সশস্ত্র ড্রোনের সাহায্যে ইসরাইলের দিকে হামলা চালিয়েছে বলে জানা গেছে। এই ড্রোনগুলো ইরানের সঙ্গে সমন্বয় করে পাঠানো হয়েছিল।

এদিকে, একই সময়ে লেবাননভিত্তিক ইরানের প্রক্সি গোষ্ঠী হিজবুল্লাহও সিরিয়ার কাছ থেকে দখল করে নেয়া ইসরায়েলি ভূখণ্ড গোলান মালভূমি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে। ইরান ইসরাইল দিকে হামলা শুরুর ঘণ্টা খানিক পর এই হামলা চালায় হিজবুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

একযোগে আরো ৩ দেশের হামলা ঠেকাতে হিমশিম অবস্থা ইসরায়েলের

আপডেট সময় : ০৭:০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪