সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

তেতুলিয়ায় পাথর শ্রমিকদের সাথে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় ১ পাথর শ্রমিক নিহত আহত প্রায় অর্ধশত। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:- তেতুলিয়ায় পাথর শ্রমিকদের মহাসড়ক অবরোধ বিক্ষোভ পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় ১ জন পাথর শ্রমিক নিহত হয় এবং আহত হয়েছে প্রায় অর্ধশত। বিক্ষোভকারীদের পুলিশ বাধা দিতে গেলে পুলিশের উপর আক্রমন করে শ্রমিকরা এসময় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়ায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এতে পুলিশসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়। তবে এখন পর্যন্ত এলাকার পরিস্থিতি থমথমে বিরাজ করছে।

আজ রোববার সকালে উপজেলার ভজনপুরে বাজারে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে মাটি খনন করে পাথর উত্তোলনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে মাটি কাটা ও পাথর শ্রমিকরা। এসময় বিক্ষোভকারীরা পুলিশের উপর ইট পাথর নিক্ষেপ করে। এতে পুলিশের ২টি ও র‌্যাবের ১টি গাড়ি ভাংচুর করে বিক্ষোভকারীরা। তাদের ছত্র ভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এ ঘটনায় প্রায় ৫ ঘন্টা পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এবং বাজারের সকল দোকানপাট বন্ধ থাকে। পুলিশের হামলার শিকার জমির আলী (৫৫) নামে এক পাথর শ্রমিকে আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন থাকাকালীন মারা যায়। সে ভজরপুর ইউনিয়নের গনাগজ গ্রামের দেবারু মুহাম্মদেও পুত্র।

বিক্ষোভকারীদের হামলায় তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ডিজিএফআই এর মাসুদ রানা সহ উভয় পক্ষের প্রায় অর্ধ শতাধীক আহত হয়। পরে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর ও তেঁতুলিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, বিক্ষোভের সংবাদ পেয়ে ভজনপুর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের উপর ইট, পাটকেল নিক্ষেপ করতে থাকলে পুলিশের আত্মরক্ষার স্বার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিক্ষোভকারীদের হামলার আঘাতে আমাদেও ১০/১২ জন পুলিশ সদস্য আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেতুলিয়ায় পাথর শ্রমিকদের সাথে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় ১ পাথর শ্রমিক নিহত আহত প্রায় অর্ধশত। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১২:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০