সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ইসলাম গ্রহণের কয়েক ঘণ্টা পর মৃত্যু, জানাজায় মানুষের ঢল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ইসলাম গ্রহণের কয়েক ঘণ্টা পর মৃত্যু, জানাজায় মানুষের ঢল
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইসলাম ধর্ম গ্রহণের কয়েক ঘণ্টা পর ২৯ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি ইউক্রেনের নাগরিক ছিলেন। ‘জানাজাইউএই’ নামের একটি জনপ্রিয় এক্স অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানানো হয়েছে।

ওই তরুণীর মৃত্যুর তথ্য জানার পর তার জানাজায় শত শত মানুষের ঢল নামে।

‘জানাজাইউএই’ পরবর্তীতে আরও কয়েকটি ছবি প্রকাশ করে। এতে দেখা যাচ্ছে, শুক্রবার (২৯ মার্চ) আল কাসাইস কবরস্থান মসজিদে ওই নারীর জানাজা পড়তে হাজির হয়েছেন শত শত মানুষ।

এরআগে বৃহস্পতিবার ওই নারীর মৃত্যু ও জানাজার সময় জানায় সংস্থাটি। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে তারা বলে, “জানাজার নামাজ, ১৯ রমজান ১৪৪৫ হিজরি, দুবাইয়ে জুমার নামাজের পর। জানাজা হবে ইউক্রেনের ২৯ বছর বয়সী তরুণী দারিয়া কোতসারেঙ্কোর। তিনি রোজারত অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করার কয়েক ঘণ্টা পর মৃত্যুবরণ করেন। আল্লাহ তাকে জান্নাত দান করুক।”

ওমরাহকারীদের যেসব জিনিস বহনে নিষেধাজ্ঞা দিলো সৌদি
সংস্থাটি আরও জানায়, দুবাইয়ে দারিয়ার কোনো আত্মীয়-স্বজন ছিল না। এজন্য জানাজায় উপস্থিত হয়ে তার প্রতি সাধারণ মানুষেকে ভালোবাসা প্রদর্শনের আহ্বান জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে করা বেশ কয়েকটি পোস্ট থেকে জানা গেছে, এই তরুণী দুবাইয়ে প্রথমে পর্যটক হিসেবে এসেছিলেন। এরপর তিনি চাকরি খুঁজছিলেন। চাকরি খোঁজার সময় তিনি শুধুমাত্র ক্যারিয়ারের সুযোগই পাননি। সঙ্গে পেয়েছিলেন ইসলামের সৌন্দর্য।

একটি ডকুমেন্ট থেকে জানা গেছে, দারিয়া জন্মসূত্রে খ্রিষ্টান ছিলেন। পরে গত ২৫ মার্চ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধারণা করা হচ্ছে হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় তিনি রোজা রেখেছিলেন।

সূত্র: খালিজ টাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইসলাম গ্রহণের কয়েক ঘণ্টা পর মৃত্যু, জানাজায় মানুষের ঢল

আপডেট সময় : ১০:৩২:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪