সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গভীর রাতে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : গাজীপুরের কাপাসিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের চাঁন মিয়ার বাড়িতে একজন ও একই ইউনিয়নের বড়িবাড়ি গ্রামের ধানক্ষেতে অপর একজন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

নামিলা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে নামিলা গ্রামের মনির উদ্দিনের ছেলে মো. চাঁন মিয়ার বাড়িতে অজ্ঞাত পরিচয়ের কিাছু লোক গরু চুরির উদ্দেশে প্রবেশ করে। এ সময় চাঁন মিয়া গরু চুরির বিষয়টি টের পেয়ে ডাকাডাকি শুরু করলে এলাকাবাসী গিয়ে ধাওয়া করে ঘটনাস্থলেই একজনকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর আগে গণপিটুনিকালে তার নাম হৃদয় বলে জানিয়েছেন। কিন্তু বিস্তারিত পরিচয় জানায়নি। তার পরনে নীল শার্ট ছিল।

এ ছাড়া এলাকাবাসীর ধাওয়া খেয়ে পার্শ্ববর্তী বড়িবাড়ি গ্রামের ধানক্ষেতে লুকাতে গিয়ে পিছু নেওয়া উত্তেজিত এলাকাবাসী তাকে খুঁজে বের করে পিটুনি দেন। এতে ঘটনাস্থলে তিনিও মারা যান। তার নামপরিচয় কিছুই জানা যায়নি।

সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার পারভেজ গণমাধ্যমকে জানান, গরু চুরিরোধে এলাকায় গ্রামবাসী পাহারা বসিয়েছিল। বৃহস্পতিবার রাতে গাড়িতে করে একটি কৃষকের বাড়িতে গরু চুরি করতে কয়েকজন আসেন। পরে গ্রামবাসী গরু চুরির বিষয়টি টের পেয়ে তাদের দুইজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ২ জন নিহত হন। আরও চার—পাঁচজন গরু চোর পালিয়ে গেছে।

এ বিষয়ে জানতে কাপাসিয়া থানার ডিউটি অফিসার এসআই মো. আরিফ ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, গণপিটুনিতে গুরুতর আহত দুই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি, বয়স হবে ২৮ থেকে ৩০ বছরের মতো। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গভীর রাতে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত

আপডেট সময় : ০৮:৩৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪