সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

নতুন ৭ জনকে প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

নতুন সরকারের দেড় মাস অতিক্রম হতে না হতেই দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও সাত প্রতিমন্ত্রী। তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) মন্ত্রিপরিষদের সচিব মাহবুব হোসেন এক প্রজ্ঞাপনে সাত প্রতিমন্ত্রী নিয়োগের কথা জানান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আজ ১ মার্চ নিম্নবর্ণিত ব্যক্তিবর্গকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

তারা হলেন-শহীদুজ্জামান সরকার, আবদুল ওয়াদুদ, নজরুল ইসলাম চৌধুরী, রোকেয়া সুলতানা, শামসুন নাহার, ওয়াসিকা আয়শা খান ও নাহিদ ইজহার খান।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যাদের ফোন করা হয়েছে তাদের মধ্যে চারজনই নারী সংসদ সদস্য।

মন্ত্রিসভায় স্থান পাওয়া আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাঁপা প্রথমবারের মতো সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়ে এবার সংসদ সদস্য হয়েছেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১১ জানুয়ারি শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা। বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণমন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন।

২৮ ফেব্রুয়ারি বিকেলে সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের সদস্যদের দুই দফায় (৪৮ ও ২ জন) শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর থেকে মন্ত্রিসভার আকার বাড়ানোর বিষয়টি নেতাকর্মীদের মুখে মুখে আলোচিত হতে থাকে।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৪টি, জাতীয় পার্টি ১১টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয় পেয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পেয়েছে। একটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নতুন ৭ জনকে প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

আপডেট সময় : ০৫:২৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪