সংবাদ শিরোনাম ::
দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২

তিন বছরের শিশুর বিশেষ অঙ্গ কেটে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বাগেরহাটের চিতলমারীতে প্রতিবেশী হামিম শেখের ঘর থেকে শিহাব শেখ ওরফে আরিয়ান নামে ৩ বছরের এক শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বিশেষ অঙ্গ কর্তনের পর তাকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে তার পরিবার জানায়। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ হামিম শেখকে (১৫) আটক করেছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হিজলা ইউনিয়নের দক্ষিণপাড়া থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার বিকাল থেকে নিখোঁজ হয় শিশু সিহাব। শিশুটিকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। নিহত শিশু সিহাব হিজলা ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের ফরহাদ শেখের ছেলে।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা সুমি আক্তার বাদী হয়ে হামিম শেখকে আসামি করে বৃহস্পতিবার সকালে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। চিতলমারী থানার ওসি মো. ইকরাম হোসেন বলেন, শিশু সিহাবের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় হামিম শেখ নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। পরে তার ঘর থেকে শিহাবের বিশেষ অঙ্গ কর্তনে ব্যবহার করা কাঁচিসহ বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ। নিহতের পিতা ফরহাদ শেখ বিলাপ করে জানান, হামিম শেখ আমার প্রতিবেশী। তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। সে এভাবে আমার সন্তানকে হত্যা করবে এটা কল্পনা করতে পারিনি। তিনি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তিন বছরের শিশুর বিশেষ অঙ্গ কেটে হত্যা

আপডেট সময় : ০৫:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪